1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা তাকে প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা: দাবি ভারতের বাংলাদেশসহ প্রধান বাণিজ্যিক অংশীদারদের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের California braces for flooding threat from huge tides, El Nino চলতি বছর নারী ও শিশু নির্যাতন বেড়েছে প্রায় ৫৪ শতাংশ: এইচআরএসএস শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত এক বন্দর থেকে ৫৪ লাখ টাকার সরকারি গম চুরি করে জাহাজে আরেক বন্দরে নিলেন তারা মহিলালীগ নেত্রীকে বাংলোয় ডাকা ওসিকে থানা থেকে প্রত্যাহার Beauden Barrett: All Blacks great close to stunning Bristol Bears move কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মনিরুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা তাকে প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা: দাবি ভারতের

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা তাকে প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা: দাবি ভারতের

গণঅভ্যুথানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনাটি ঢাকার করা প্রত্যর্পণ অনুরোধের চেয়ে সম্পূর্ণ আলাদা একটি বিষয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


গণঅভ্যুথানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনাটি ঢাকার করা প্রত্যর্পণ অনুরোধের চেয়ে সম্পূর্ণ আলাদা একটি বিষয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে এক নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেন।

চলতি সপ্তাহে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ভারতে দুই বছরেরও বেশি সময়ের নির্বাসিত জীবন কাটিয়ে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। তবে বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যে, তাঁকে কেবল প্রচলিত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ফেরত দিতে হবে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার তীব্র গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ঢাকা ছেড়ে পালিয়ে যান হাসিনা। এরপর থেকে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন তিনি। চলতি মাসে স্বেচ্ছানির্বাসন থেকে দেশে ফেরার লক্ষ্যে তিনি একটি নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছিলেন। উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে গত বছর বাংলাদেশের একটি আদালত তাঁর অনুপস্থিতিতেই তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

বুধবারের সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পুনরায় উল্লেখ করেন যে, নয়াদিল্লি তার প্রতিষ্ঠিত আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুযায়ী ঢাকার পাঠানো প্রত্যর্পণ অনুরোধটি পর্যালোচনা করে দেখছে।

তবে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, কোনো নাগরিক ভ্রমণ নথিপত্র নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চাইলে, সেই বিষয়টি প্রত্যর্পণ অনুরোধের চেয়ে আলাদা একটি বিষয়। যদিও এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।

বাংলাদেশ জার্নাল/সিএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews