1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সরিষাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৪ জনকে কারাদণ্ড

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত


জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। গত ২৯ অক্টোবর পৌরসভার তাড়িয়াপাড়া এলাকার স্থানীয়রা তাদের অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিজা রিছিল। আদালত অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার তাড়িয়াপাড়া এলাকার মহর উদ্দিন হাজী দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে নারী ও পুরুষ সংগ্রহ করে নিজ বাড়িতে অনৈতিক ব্যবসা চালিয়ে আসছিলেন। ঘটনার দিন স্থানীয় যুবসমাজ ও সাধারণ জনগণ অনৈতিক কার্যকলাপ হাতেনাতে ধরার জন্য বাড়িটি ঘেরাও করে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে সরিষাবাড়ী থানার এসআই শামসুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করে।

ভ্রাম্যমাণ আদালত বাসার মালিক ও প্রধান মধ্যস্থতাকারী চর রৌহা গ্রামের মৃত রাজা আলী মণ্ডলের ছেলে মহর উদ্দিন হাজীকে তিন মাস, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ভোলাদিয়ার চর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ওসমান আলীকে এক মাস, সিন্দুপাটা গ্রামের মৃত শাহজাহানের ছেলে ফজলু মিয়াকে এক মাস এবং টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার গঙ্গাবর গ্রামের আবুল হোসেনের মেয়ে আফরোজা খাতুনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।



কুশল/সাএ





Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
30 October 2026

Lewis Hamilton says F1 has 'never had anyone like me' as Ferrari driver vows before Mexico Grand Prix to keep racing until sport returns to Africa

www.bdtimes24.com |
bdtimes24