1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি সাতক্ষীরায় নৌপুলিশের জব্দ করা আগুনে দগ্ধ ৪ বছরের শিশু যাকে হত্যার অভিযোগে জেলে যেতে হয়েছিল, সাত বছর পর জীবিত মিললো সেই নারী DP World Tour Championship: Tyrrell Hatton leads as Rory McIlroy fades দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ কোটি গ্যারান্টি ক্লজ ও সালিশির বিধান রেখে নতুন করে গঙ্গার পানি বণ্টনের দাবি গণসংহতির চট্টগ্রামে লালখান বাজার ফুটওভার ব্রিজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক

সাতক্ষীরায় নৌপুলিশের জব্দ করা আগুনে দগ্ধ ৪ বছরের শিশু

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর আলাউদ্দিন মার্কেটে নৌপুলিশের অভিযানে জব্দ করা তাস ও অন্যান্য সামগ্রী পোড়ানোর সময় সৃষ্ট আগুনে আলমগীর হোসেন নামে চার বছর বয়সী এক শিশু দগ্ধ হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আলাউদ্দিন মার্কেটে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসে। এমন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী নৌথানার তিন-চার সদস্যের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ তাস, বসার পলিথিন ও বস্তা জব্দ করে ঘটনাস্থলেই আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তবে আগুন পুরোপুরি না নিভিয়েই পুলিশ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।
পরবর্তীতে ওই স্থানে শিশুরা খেলতে গেলে আলমগীর হোসেন লাঠি দিয়ে আগুনের কুণ্ডলী নাড়াচাড়া করতে থাকে। এ সময় লাঠির মাথায় থাকা জ্বলন্ত পলিথিন ও কাগজ শিশুটির বাম হাতে জড়িয়ে যায়। এতে তার হাত মারাত্মকভাবে দগ্ধ হয়।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউজ্জামান আকবর প্রথমে বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান। পরবর্তীতে দগ্ধ শিশুর ভিডিও ফুটেজ দেখালে তিনি বলেন, অভিযান শেষে পুলিশ আগুন নিভিয়েই ঘটনাস্থল ত্যাগ করেছিল। শিশুদের অসাবধানতাবশত নাড়াচাড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, নৌপুলিশ দগ্ধ শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews