1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


গত সাত দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। এর আগেও একাধিকবার এমন হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন মাহমুদা মিতু। একই পোস্টে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে আবেগপ্রবণ হয়ে পড়া এবং একপর্যায়ে মেজাজ হারানোর কারণও তুলে ধরেন তিনি। পাশাপাশি হোয়াটসঅ্যাপে পাঠানো হুমকিমূলক কয়েকটি বার্তার স্ক্রিনশটও প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে মাহমুদা মিতু লেখেন, আগের দিন সংসদে তিনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং একপর্যায়ে মেজাজ হারান। জুলাই আন্দোলনে শহীদদের রক্ত ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে গড়ে ওঠা সংসদে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘তুই-তোকারি’ ও ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ছবি: সংগৃহীত

সংসদে সংসদ সদস্য হান্নান মাসউদকে বারবার ‘বসো’ ও ‘বেয়াদব’ বলে সম্বোধনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তখন তিনি চিৎকার করে হত্যার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার অভিজ্ঞতার কথা বলছিলেন। তাঁর ভাষ্য, পরিবার ও নিজের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থেকে রাজনীতি করতে কতটা সাহসের প্রয়োজন, তা সমঝোতা করে চলা ব্যক্তিরা বুঝতে পারবেন না।

নিজের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে মাহমুদা মিতু লেখেন, গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন তিনি। এর আগেও এমন হুমকি পেয়েছেন। তবে বিষয়টি প্রকাশ্যে আনলেও নুসরাতের ঘটনার মতোই তা গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পোস্টের শেষাংশে জুলাই আন্দোলনের নেতা ওসমান হাদির বক্তব্য স্মরণ করে মাহমুদা মিতু লেখেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews