সাভারে বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪
ঢাকার সাভারে শ্রমিক অসন্তোষের সময় বহিরাগতদের অতর্কিত হামলায় গুরুতর আহত মো. সেলিম (২৩) নামের এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত….
বাংলাদেশ
প্রতিনিধি
ঢাকার সাভারে শ্রমিক অসন্তোষের সময় বহিরাগতদের অতর্কিত হামলায় গুরুতর আহত মো. সেলিম (২৩) নামের এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মো. সেলিম মাদারীপুরের কালকিনি উপজেলার কানাইপুর গ্রামের মোহাম্মদ রহিমের ছেলে। তিনি সাভারের আউকপাড়া এলাকার ‘ট্রেন্ট সুজ লিমিটেড’ নামের একটি চামড়াজাত পণ্য প্রস্তুতকারী কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন।
সহকর্মী ও পরিবার সূত্রে জানা যায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত ৪ নভেম্বর ওই শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছিল। এ সময় একদল বহিরাগত হঠাৎ করেই আশপাশের বিভিন্ন কারখানায় হামলা চালাতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দুপুর সাড়ে ১২টার দিকে অন্যান্য কারখানার মতো ট্রেন্ট সুজ লিমিটেডও সাধারণ ছুটি ঘোষণা করে।
ছুটি পেয়ে কারখানা থেকে বেরিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন সেলিম। এ সময় হঠাৎ এক ব্যক্তি রডজাতীয় ভারী অস্ত্র দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। হামলাকারীরা ওই কারখানার আরও দুই শ্রমিক মো. রাকিব (২৪) ও লিমনকেও (২৫) বেধড়ক মারধর করে।
মাথায় গুরুতর আঘাত পাওয়া সেলিমকে উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে এবং সবশেষ ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
ট্রেন্ট সুজ লিমিটেডের এক কর্মকর্তা জানান, মাথায় আঘাত পাওয়ার পর থেকেই সেলিম অচেতন ছিলেন। কারখানার পক্ষ থেকে তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তবে হামলায় আহত অপর দুই শ্রমিক বর্তমানে সুস্থ আছেন।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান জানান, হামলার ওই ঘটনায় গত ৭ নভেম্বর সাভারের আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় এরই মধ্যে প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

