1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সিঙাড়া না পেয়ে কর্মচারীর অন্ডকোষ চেপে ধরলেন ডাক্তার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


চট্টগ্রাম নগরীর এপিক হেলথ কেয়ারের ক্যান্টিনে সিঙাড়া না পেয়ে ক্যান্টিনেরই এক কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। ডা. জাস্টিন ক্লাম্প নামের ওই চিকিৎসকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এপিক হেলথ কেয়ারের ক্যান্টিনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চিকিৎসক প্রতিষ্ঠানটিতে নিয়মিত আল্ট্রাসনোগ্রাফি করেন বলে জানা গেছে। এই ঘটনায় অসুস্থ ভুক্তভোগী কর্মচারীকে হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডা. জাস্টিন ক্লাম্প নিয়মিত এপিকের ক্যান্টিন থেকে সিঙাড়া খান। মঙ্গলবার দুপুরে তিনি ক্যান্টিনে গিয়ে সিঙাড়া না পেয়ে ক্ষুব্ধ হন। একপর্যায়ে ক্যান্টিন কর্মচারীকে তাঁর কাছে ডেকে পাঠান। তিনি সেখানে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় চিকিৎসক তাঁর প্যান্টের জিপার খুলে ক্যান্টিনের নারী কর্মীদের সামনেই অণ্ডকোষ চেপে ধরেন। এ ঘটনায় ভুক্তভোগী ক্যান্টিন কর্মচারী অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে শারীরিক পরীক্ষা করানোর জন্য তাঁকে আবার এপিক হেলথ কেয়ারে আনা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এপিক হেলথ কেয়ারের পরিচালক (অপারেশন) আব্দুর রাজ্জাক। তিনি গণমাধ্যমকে জানান, আমি বিষয়টি জানার পর তৎক্ষণাৎ তাকে চিকিৎসার ব্যবস্থা করেছি। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews