1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


সিরাজগঞ্জের এনায়েতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী বাপারীর ছেলে। তিনি দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।

নিহতের ছোট ভাই রেজাউল করিমের অভিযোগ, বুধবার রাতে তার ভাই ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানের সামনে পান খেতে গেলে বিএনপি ও ছাত্রদলের ২০ থেকে ৩০ জন নেতাকর্মী তার ওপর হামলা চালান। এ সময় তাকে মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত আশরাফ আলীকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে তিনি মারা যান। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews