1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিতে তিন ট্যাংকারে মাইন বিস্ফোরণ-আগুন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে প্রবেশের পর সমুদ্রের মাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, দিনের প্রথম প্রহর থেকেই এসব ঘটনা ঘটতে শুরু করে। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের তীব্রতা এতটাই বেশি ছিল যে, প্রণালির পূর্বাঞ্চলে অবস্থানরত জেলেরা রাতের আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি দেখতে পান।

বিবৃতিতে বলা হয়, ট্যাংকারগুলো নিজেদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়ে কৌশলগত এই জলপথ অতিক্রমের চেষ্টা করছিল। এ জন্য তারা অনুমোদনহীন পথ ব্যবহার করে। এ সময় সমুদ্রের মাইনে আঘাত লাগলে ট্যাংকারগুলোতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। পরে হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছে সেগুলো জ্বলতে দেখা যায়।

আইআরজিসি নৌবাহিনী আরও জানায়, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়মকানুন সম্পর্কে বেতার বার্তা ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে সব জাহাজকে বারবার সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যারা এসব নিয়ম উপেক্ষা করবে এবং অনুমোদনহীন পথে চলাচলের জন্য যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী’ সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করবে, তাদেরও একই ধরনের ঘটনার মুখোমুখি হতে হতে পারে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews