1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ ড্রোন ভূপাতিত করল ইরান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করেছে ইরান। দেশটির নৌবাহিনী শুক্রবার এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরা জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়।

ইরানের নৌবাহিনী বলেছে, ইরানের ভৌগোলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত ও জাতীয় স্বার্থ সুরক্ষায় তারা এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না।

ইরনা প্রকাশিত ড্রোনটির ধ্বংসাবশেষের কয়েকটি ছবিতে সামরিক সরঞ্জামের ক্ষতিগ্রস্ত অংশ দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews