1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

হামজার নেতৃত্বে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোল করেছেন হামজা চৌধুরী। তাঁর সঙ্গে গোল উৎসবে যোগ দিয়েছেন শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে টমাস ডুলির দল।

বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটেই শমিত সোমের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ডান দিক থেকে হামজা চৌধুরীর ক্রস থেকে বল পেয়ে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও ফিরতি বলে জাল খুঁজে নেন শমিত।

এরপর একের পর এক আক্রমণ চালিয়ে শ্রীলঙ্কার রক্ষণভাগকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধের ৪৪ মিনিটে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী।

বিরতির পরও আক্রমণের ধার অব্যাহত রাখে বাংলাদেশ। ৫৩ মিনিটে শমিত সোমের কাছ থেকে বল পেয়ে অসাধারণ ড্রিবলিংয়ে শ্রীলঙ্কার চার ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন ফারহান আলী ওয়াহিদ। তাঁর দৃষ্টিনন্দন গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের শেষ দিকে একাধিক খেলোয়াড় পরিবর্তন করলেও আক্রমণ অব্যাহত রাখে স্বাগতিকরা। ৮৭ মিনিটে দুর্দান্ত চিপ শটে নিজের গোলটি আদায় করে নেন রাকিব হোসেন। তাতেই ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর রাত ৮টায় দ্বিতীয় গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে হামজারা।

অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের পাশাপাশি সেমিফাইনালের পথ খুলেছে ভুটানেরও। এক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের রানার্সআপ হয়েছে দলটি। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত। বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews