1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বামীকে রাজনীতিতে না আসতে ‘মিনতি’ করলেও ছেলেকে কেন বাধা দেননি সোনিয়া? Usman Khawaja alleges he was racially abused by an MCC member during the 2023 Ashes হৃদয় হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী বগা'র তিন দিনের রিমান্ড মঞ্জুর ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক হয়রানির সব মামলা প্রত্যাহার হবে: আইনমন্ত্রী ঘন কুয়াশায় বুলগেরিয়ার মহাসড়কে একে একে ৫০ গাড়ির সংঘর্ষ, প্রাণ হারালেন ১১ জন ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হবে: আইনমন্ত্রী Israel’s new parliament to be sworn in as leaders compete to form government নরসিংদীতে তিন অসহায় নারীর পাশে জেলা প্রশাসক গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুর নিষেধাজ্ঞা কমলেও আর্জেন্টিনা দলে যোগ দিতে পারছেন না মলিনা

হৃদয় হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী বগা'র তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


চট্টগ্রাম নগরীর খুলশী থানার আলোচিত হৃদয় হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা’র তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে কড়া নিরাপত্তার মাধ্যমে আদালতে ওয়াকিল হোসেন বগাকে আদালতে হাজির করা হয়েছিল। যদিও এর আগে গত ২৯ অক্টোবর চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত ওয়াকিল হোসেনের আদালতে বগাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, পাহাড়তলীতে কিশোর মোহাম্মদ হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির বাসা থেকে ডেকে নিয়ে কিশোর মোহাম্মদ হৃদয়কে ছু’রি’কাঘাতে খুন করা হয়। পুলিশ ও স্থানীয় লোকজন জানান,স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধে ঘটেছে এই ঘটনা।

নিহত কিশোরও কিশোর গ্যাংটির সদস্য ছিল। কয়েক দিন আগে তার সঙ্গে দলের কয়েকজনের ঝগড়া হয়। এই ঝগড়ার জেরে রাতে বাসা থেকে তাকে রাস্তায় ডেকে নিয়ে প্রথমে কান কেটে ফেলা হয়। পরে ছু’রি’কাঘাত করা হয়। আহত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক হৃদয়কে মৃ’ত ঘোষণা করেন।

এর আগে, ২৭ অক্টোবর পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার আরও দুটি মামলায় বগা ও তার ১২ সহযোগীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews