1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যরাতে সচিবালয়ের পাশে দুই ককটেল বিস্ফোরণ Gibbs-White stars, Fofana struggles – player ratings for Forest v Chelsea গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পরিকল্পনা কমিশনের উপ-প্রধান ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা-সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে হবে: শিক্ষামন্ত্রী Football gossip: Paz, Camara, Mendy, Forbs, Escobar, Mohya সুনামগঞ্জে কান্ট্রি গেমস আয়োজনে প্রস্তুতি সভা: প্রধানমন্ত্রীর সফরসূচিতে পরিবর্তনের আভাস মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, মোটরসাইকেলে আগুন The End of Spain’s ‘Frankenstein’ Coalition? Presidential Plotting in Paris, Kushner & Kremlin Trap চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন

১০ হাজার মানুষকে হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১০ হাজার মানুষকে ‘এলিমিনেট’ বা সরিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এক সাক্ষীর জবানবন্দির বরাতে এমন তথ্য তুলে ধরেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ মামলায় জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ টানা তৃতীয় দিনের মতো সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ আবেদন জানানো হয়। একই সঙ্গে জিয়াউল আহসান দোষী সাব্যস্ত হলে তাঁর স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রির অর্থ গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের মধ্যে বণ্টনের আবেদন করেছে প্রসিকিউশন।

শেষ দিনের যুক্তিতর্কে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে মামলার বিভিন্ন দিক তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২০(২) ধারা অনুযায়ী জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে। পাশাপাশি মামলার রায় দ্রুত ঘোষণারও আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

মামলায় প্রসিকিউশনের পক্ষে মোট ১৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন জিয়াউল আহসানের অপরাধের সহযোগী ও প্রত্যক্ষদর্শী ছিলেন বলে জানান চিফ প্রসিকিউটর। সাক্ষীদের জবানবন্দিতে গুম ও হত্যার নানা বিবরণ উঠে এসেছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, সাক্ষ্য-প্রমাণে এ মামলায় মোট ১১৬ জন ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও বাকি ১০০ জনের মরদেহের সন্ধান মেলেনি। অভিযোগে বলা হয়েছে, হত্যার পর এসব ব্যক্তির পেট কেটে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল।

মরদেহ উদ্ধার না হলেও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে আসামির সর্বোচ্চ শাস্তি দেওয়ার ক্ষেত্রে আইনি বাধা নেই বলে যুক্তি দিয়েছে প্রসিকিউশন। এ বিষয়ে দেশি-বিদেশি আদালতের সাতটি রায়ের নজিরও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চারটি, ভারতের সুপ্রিম কোর্টের একটি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুগোস্লাভিয়ার (আইসিটিওয়াই) দুটি রায় রয়েছে।

যুক্তিতর্কে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জিয়াউল আহসানের যোগাযোগ এবং ১০ হাজার মানুষকে ‘এলিমিনেট’ করার নির্দেশনার বিষয়টি বিশেষভাবে তুলে ধরে প্রসিকিউশন।

চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল আহসানের শিক্ষক মেজর তৌহিদ তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দিতে এ বিষয়ে তথ্য দিয়েছেন। ব্যক্তিগত কারণে তাঁকে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় তাঁর রেকর্ড করা জবানবন্দির একটি অংশ সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।

ওই জবানবন্দির বরাত দিয়ে আমিনুল ইসলাম বলেন, একসময় জিয়াউল আহসান মনে করেছিলেন, তাঁর পক্ষে আর মেজর পদে পদোন্নতি পাওয়া সম্ভব হবে না। তবে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়ার পর তিনি শিক্ষক মেজর তৌহিদকে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ তৈরি হয়েছে। এরপর থেকে তিনি ‘বাদশাহী জীবনযাপন’ করবেন।

জবানবন্দিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনা তাঁকে ১০ হাজার মানুষকে ‘এলিমিনেট’ করার নির্দেশনা বা অভিমত দিয়েছিলেন বলে জিয়াউল আহসান জানিয়েছিলেন। কথিত ওই তালিকায় বিএনপির ছয় হাজার, জামায়াতে ইসলামীর দুই হাজার এবং বিএনপি-জামায়াত থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া আরও দুই হাজার ব্যক্তির নাম ছিল বলে উল্লেখ করা হয়েছে।

গুম ও হত্যার ঘটনা ধামাচাপা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে ভুয়া এজাহার তৈরি, ময়নাতদন্ত প্রতিবেদন বিকৃত করা এবং গণমাধ্যম ব্যবহার করার অভিযোগও এনেছে প্রসিকিউশন।

চিফ প্রসিকিউটর জানান, একটি ভিডিও ফুটেজে অভিযানের সময় জিয়াউল আহসানকে নিজ হাতে ভুক্তভোগীদের গুলি করতে দেখা গেছে। অথচ ওই ঘটনার পর দায়ের করা এজাহারে তাঁর সম্পৃক্ততার বিষয়টি গোপন রেখে কনস্টেবল, উপপরিদর্শক (এসআই) কিংবা সহকারী উপপরিদর্শক (এএসআই) গুলি করেছেন বলে উল্লেখ করা হয়েছিল।

তিনি আরও বলেন, মামলার প্রথম অভিযোগে থাকা সজলের সুরতহাল প্রতিবেদন ও এজাহারে গুলির চিহ্নের উল্লেখ থাকলেও পরবর্তী ময়নাতদন্ত প্রতিবেদনে বিকৃত তথ্য দিয়ে ঘটনার ভিন্ন চিত্র তুলে ধরা হয়। নজরুল ও আলকাস মল্লিকের মরদেহের ক্ষেত্রেও একইভাবে প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

প্রসিকিউশনের দাবি, হত্যার পর মিথ্যা এজাহার তৈরি এবং অর্থের বিনিময়ে কাজ করা কিছু ব্যক্তি ও অনুগত গণমাধ্যমের মাধ্যমে সেসব তথ্য প্রচারের ব্যবস্থা করা হয়েছিল।

বিচার চলাকালে জিয়াউল আহসানের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন চিফ প্রসিকিউটর। তাঁর ভাষ্য, ভয়াবহ অভিযোগ ও সাক্ষ্য উপস্থাপনের সময় আসামিকে নির্বিকার থাকতে দেখা গেছে। কখনো হাত নাড়াচাড়া করেছেন, আবার কখনো লেখা বা পড়ার ভঙ্গি করে অভিযোগ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তাঁর কিংবা তাঁর পক্ষে মামলা পরিচালনাকারী বোনের আচরণে কোনো অনুশোচনার প্রকাশ দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে মামলার শুনানিতে আসামিপক্ষের বারবার সময় চাওয়ার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, মামলার শুরু থেকেই প্রায় প্রতিটি ধার্য তারিখে আসামিপক্ষ বিভিন্ন অজুহাতে সময় চেয়েছে। গত তিন দিন প্রসিকিউশনের যুক্তিতর্কের সময় তারা আদালতে উপস্থিত থেকে সব বক্তব্য শুনেছে এবং প্রয়োজনীয় নথিপত্রও পেয়েছে। এরপরও বৃহস্পতিবার যুক্তিতর্ক শুরু করতে বলা হলে তারা জানায়, আগামী ৩ ডিসেম্বরের আগে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়।

বৃহস্পতিবারের শুনানির মধ্য দিয়ে এ মামলায় প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী রবিবার সকাল ১১টা থেকে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার কথা রয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews