1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জাতীয় দূরপাল্লার সাঁতারে ফয়সাল ও মুক্তি চ্যাম্পিয়ন ভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদ অপ্রয়োজনীয় সিজার নিরুৎসাহিত করার সুপারিশ শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার বাংলাদেশের ৪০০ রান, লিটনের রেকর্ড সেঞ্চুরি Verdict week in the Myanmar genocide case

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


আগের দিনই ৮ শিশুর মৃত্যুর পর এবার আরও চার শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামজনিত প্রাণহানি দাঁড়াল ১ হাজার ৩১৮।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই প্রতিবেদন অনুযায়ী, চার শিশুর মৃত্যুর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৮২ জনের শরীরে মিলেছে হাম ও এর উপসর্গ।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য বলছে, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর দুজনই ঢাকা বিভাগের। বাকি দুইজন চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনে। এছাড়া গত একদিনে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭৩ জন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৫ হাজার ৪৪২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews