1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইটিএ ছাড়াই শ্রীলঙ্কার ফ্লাইটে উঠতে পারবেন বাংলাদেশিরা ৫ম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে সম্মাননা পেলেন দেশের ২৩ জন শীর্ষ করপোরেট নির্বাহী পিছিয়ে পড়েও বেলিংহ্যাম-এমবাপ্পের ঝলকে রিয়ালের গোল উৎসব Man City 2-2 Napoli: Enzo Maresca’s side grinding to a halt Champions League: Real Madrid thrash PSV 5-1 in comeback win as Manchester City held by Napoli মামলার ৫ দিনের মাথায় দ্বিতীয় দফায় ছিনতাইয়ের শিকার সাংবাদিক গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ শিক্ষা খাতের সংস্কার-উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক রেজল্যুশন প্রক্রিয়ায় পদ্মা ব্যাংক, আপাতত বসছে না প্রশাসক শেখ হাসিনা না ফিরলে আ. লীগের জন্য হবে দ্বিতীয় আঘাত: মাসুদ কামাল (ভিডিও)

৫ম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে সম্মাননা পেলেন দেশের ২৩ জন শীর্ষ করপোরেট নির্বাহী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


দেশের করপোরেট অঙ্গনের ২৩ জন শীর্ষস্থানীয় নির্বাহীকে সম্মাননা প্রদানের মাধ্যমে সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের ৫ম আসর। ইউনাইটেড গ্রুপের পরিবেশনায়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঞ্চালনায় এবং নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই ফ্ল্যাগশিপ উদ্যোগটি আয়োজন করে। এ বছর ২২টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। আয়োজনটিতে দেশের শীর্ষ সি-স্যুট নির্বাহী, বোর্ড সদস্য, উদ্যোক্তা ও প্রাতিষ্ঠানিক নীতিনির্ধারকরা অংশ নেন।

অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমাদের নেতৃত্বের মানই ঠিক করবে দেশ কোন পথে এগোবে। আজ যাঁদের সম্মাননা দেওয়া হচ্ছে, তাঁরা দেখিয়েছেন যে নতুন করে ভাবার সাহস ও কাজ বাস্তবায়নের শৃঙ্খলা ছাড়া দূরদৃষ্টি অর্থবহ হয় না। সি-স্যুট অ্যাওয়ার্ডস তাঁদের অর্জনকে স্বীকৃতি দেয় এবং আগামী দিনের করপোরেট নেতৃত্বের মানদণ্ড নির্ধারণ করে।”

এ বছর সম্মাননাটির জন্য ৯৭টি মনোনয়ন জমা পড়ে। একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও উচ্চমানসম্পন্ন মূল্যায়ন নিশ্চিত করতে একটি কঠোর প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের বাছাই করা হয়। বাছাই প্রক্রিয়াটি পরিচালনা করে একটি বিশেষায়িত কাউন্সিল বোর্ড। করপোরেট নেতৃত্ব, ব্যবসায় শিক্ষা, কৌশলগত পরামর্শ ও অর্থনৈতিক নীতি বিষয়ে অভিজ্ঞ পেশাজীবীরা এই বোর্ডে সদস্য হিসেবে ছিলেন। প্রতিষ্ঠার পর থেকে এই সম্মাননা দেশের করপোরেট উৎকর্ষ স্বীকৃতির অন্যতম বিশ্বস্ত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এটি এমন নেতাদের তুলে ধরে, যাঁরা শুধু ফলাফলই অর্জন করেন না, বরং বাংলাদেশের করপোরেট নেতৃত্বে নতুন মানদণ্ডও তৈরি করেন।

দিনের শুরুতে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় ১০ম লিডারশিপ সামিট। এ বছর সামিটটির প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন. রিডিজাইন. ডেলিভার’। দেশের শীর্ষ ব্যবসায়িক নেতা, নীতিনির্ধারক, বৈশ্বিক নির্বাহী ও শিক্ষাবিদরা এই আয়োজনে অংশ নেন।

দিনব্যাপী সামিটের আলোচনা অনুষ্ঠিত হয় ৪টি কিনোট সেশন, ১টি ফায়ারসাইড কনভারসেশন, ১টি কেইস স্টাডি, ৩টি প্যানেল ডিসকাশন এবং ১টি ইন্টারঅ্যাকটিভ সেশনের সমন্বয়ে।

কিনোট সেশনে ওয়াইস প্যারে, কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার, ইউএনডিপি বাংলাদেশ, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আগামী প্রবৃদ্ধির পথ নিয়ে আলোচনা করেন। প্রফেসর দীপক সি. জৈন, ভাইস চ্যান্সেলর, জিও ইনস্টিটিউট; কো-প্রেসিডেন্ট অ্যান্ড গ্লোবাল অ্যাডভাইজার, চায়না ইউরোপ ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল; ফর্মার ডিন, কেলগ স্কুল অব ম্যানেজমেন্ট, দ্রুত বদলে যাওয়া বিশ্বে নেতা ও প্রতিষ্ঠানের নিজেকে নতুন করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। সিগভে ব্রেকে, গ্রুপ সিইও, ট্রু করপোরেশন; ফর্মার প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, টেলিনর গ্রুপ; এক্সিকিউটিভ চেয়ার অব টেলিকম অ্যান্ড ডিজিটাল বিজনেস গ্রুপ, চারোন পোকফান্ড গ্রুপ কো., লিমিটেড; এক্সিকিউটিভ চেয়ার, টেক টেলকো অ্যান্ড ডিজিটাল বিজনেস, অ্যারাইজ ভেঞ্চারস গ্রুপ, অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত ও টেকসই প্রতিষ্ঠান গড়ার উপায় নিয়ে আলোচনা করেন। সঞ্জীব মেহতা, এক্সিকিউটিভ চেয়ারম্যান, এল ক্যাটারটন ইন্ডিয়া; নন-এক্সিকিউটিভ বোর্ড মেম্বার, এয়ার ইন্ডিয়া, ড্যানোন অ্যান্ড ড. রেড্ডি’স ল্যাব; ফর্মার চেয়ারম্যান, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড; ফর্মার প্রেসিডেন্ট, ইউনিলিভার সাউথ এশিয়া; মেম্বার অব ইউনিলিভার গ্লোবাল এক্সিকিউটিভ বোর্ড, বড় পরিসরে ব্যবসায়িক রূপান্তরের অভিজ্ঞতা তুলে ধরেন।

সামিটের অন্যতম আকর্ষণ ছিল তপন চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি. এবং প্রফেসর সৈয়দ ফরহাত আনোয়ার, পিএইচডি, ভাইস-চ্যান্সেলর, ব্র্যাক ইউনিভার্সিটির এক্সক্লুসিভ ফায়ারসাইড কনভারসেশন। আলোচনায় তাঁরা দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলার অভিজ্ঞতা ভাগ করে নেন। প্যানেল ডিসকাশন ও অন্যান্য সেশনে ব্যবসার প্রবৃদ্ধির বাধা অতিক্রম, ব্যবসা ঘুরিয়ে দাঁড় করানোর কঠিন সিদ্ধান্ত এবং দায়িত্বশীল ও দক্ষ টিম গঠনের উপায় নিয়ে আলোচনা হয়।

লিডারশিপ সামিট ও সি-স্যুট অ্যাওয়ার্ডস একটি বার্তা স্পষ্ট করেছে। বাংলাদেশের আগামী অগ্রযাত্রা নির্ভর করবে এমন নেতৃত্বের ওপর, যা পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দিতে পারে। দিনব্যাপী আলোচনা ও স্বীকৃতিতে স্পষ্টতা, সাহস ও জবাবদিহিতার ভিত্তিতে গড়ে ওঠা নেতৃত্বের গুরুত্ব উঠে আসে।

১০ম লিডারশিপ সামিট ও ৫ম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এর পরিবেশনায় ছিল ইউনাইটেড গ্রুপ, সঞ্চালনায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড। সহযোগিতায় ছিল নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সাপোর্টেড বাই-বিএসআরএম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি. ও রয়্যাল এনফিল্ড; স্ট্র্যাটেজিক পার্টনার-গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স; অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার- টার্কিশ এয়ারলাইনস; নলেজ পার্টনার- ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি); হসপিটালিটি পার্টনার- লা মেরিডিয়েন ঢাকা; পিআর পার্টনার- ব্যাকপেজ পিআর; ইনোভেশন পার্টনার- বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ ও একাডেমিক পার্টনার- লিডারশিপ একাডেমি। লিডারশিপ সামিট ও বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগ।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews