1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


অতীতের আগুন সন্ত্রাসের আতঙ্ক যেন আবারও ফিরে এসেছে。 গত ৯ দিনে সাধারণ মানুষের বাহন ২৮টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একের পর এক নাশকতার এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ ও ক্ষোভ, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও বড় প্রশ্ন উঠেছে। অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত বিচার করা না গেলে এই নাশকতা আরও বৃদ্ধি পাবে।

চলতি মাসের ২ নভেম্বর থেকে শুরু হয়ে বিভিন্ন দিনে কখনো চলন্ত বাসে আগুন, কখনো স্থাপনায় অগ্নিসংযোগ, আবার কোথাও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনকি পুলিশের গাড়ি কিংবা থানাও রেহাই পায়নি। পরিসংখ্যানে দেখা যায়, গত ২ নভেম্বর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত নাশকতার আগুনে পুড়েছে ২৮টি বাস। এর মধ্যে ৮ নভেম্বর তিনটি, ৯ নভেম্বর পাঁচটি এবং ১০ নভেম্বর দুপুর পর্যন্ত সর্বোচ্চ ১২টি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া ট্রাক, লড়িসহ বিভিন্ন স্থাপনাতেও অগ্নিসংযোগ করা হয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং তারা নিজেদের নিরাপত্তা নিয়ে সংশয়ে রয়েছেন।

নাশকতার ঘটনা ঘটার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করছে এবং মামলা দায়ের করে তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে অপরাধ ঠেকাতে আগাম নজরদারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়হীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে, গোয়েন্দা সংস্থাগুলোর আরও সক্রিয় হওয়া প্রয়োজন এবং যারা গ্রেপ্তার হচ্ছে তারা মূল হোতা কি না তা খতিয়ে দেখা দরকার। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ব্যক্তিরা বা অর্থের বিনিময়ে কিছু লোক দিয়ে এই আতঙ্ক সৃষ্টির কাজগুলো করিয়ে নেওয়া হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের সময় হাতে-নাতে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নাশকতা প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সমন্বিত অভিযানের পাশাপাশি রাজনৈতিক ঐক্যের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। সাধারণ নাগরিকরাও চান, সব ধরনের রাজনৈতিক মতপার্থক্য ভুলে মানুষের নিরাপত্তার স্বার্থে প্রশাসন ও রাজনৈতিক দলগুলো কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews