1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে হারানোর ২২ বছর পর টেস্ট সিরিজ জিতলো জিম্বাবুয়ে!  Wayne Rooney: Ex-Manchester United captain considered taking own life during playing career মানুষকে সচেতন করতে এনজিওগুলোকে  আরও কার্যক্রম বাড়াতে হবে: ইউএনও শহীদুল  How Trump’s chip restrictions on South East Asia will hit China শেখ হাসিনা-জয়-পুতুল-টিউলিপের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক French far-right candidate Le Pen vows to end Macron's pension reform if elected আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির স্কুলে মোবাইলফোন নিষিদ্ধ করলে কি পড়াশোনায় উন্নতি হয়? গবেষণায় যা মিললো বহিষ্কারাদেশ প্রত্যাহার: নড়াইল বিএনপির সাধারণ সম্পাদক পদে ফিরলেন মনিরুল ইসলাম

মানুষকে সচেতন করতে এনজিওগুলোকে  আরও কার্যক্রম বাড়াতে হবে: ইউএনও শহীদুল 

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


মানুষকে সচেতন করার পাশাপাশি আত্ম উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম বাড়ানোর জন্য এনজিও গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ‘সাসটেইনেবল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট (এসডিপি) প্রকল্পের অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এনজিওগুলো যদি সচেতনতা তৈরির পাশাপাশি মানুষের আত্মউন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে আরও বেশি গুরুত্ব দেয়, তাহলে এর সুফল দীর্ঘমেয়াদে সমাজে পাওয়া যাবে।

তিনি আরও বলেন, শুধু সচেতনতা তৈরি করলেই হবে না, মানুষের নিজেদের উন্নয়নের সুযোগও তৈরি করে দিতে হবে। সভায় এসডিপি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরা হয়। ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাঁচটি গ্রামে প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এলাকাগুলো হলো, রাঙ্গামাটিয়া, আকতা, পাহাড় অনন্তপুর, হাতিলেইট ও দরগাচালা । প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা ও সুযোগের সঙ্গে তাঁদের সম্পৃক্ত করার বিষয়ে সভায় আলোচনা হয়। প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, সরকারি দপ্তর, এনজিও, গণমাধ্যম ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

ইউএনও শহীদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে স্বাবলম্বী উন্নয়ন সমিতির এসডিপি প্রকল্পের মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার শাইরা নওশীন, সভায় স্বাগত বক্তব্যে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে প্রকল্পটির সার্বিক কার্যক্রম ও অর্জন সম্পর্কে উপস্থাপন করেন। তিনি প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নে নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সভায় অবহিত করেন। এসময় এসডিপি প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর সুমন চন্দ্র সরকার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও পরিকল্পনা নিয়ে উপস্থাপনা করেন। তিনি প্রকল্পের আওতাভুক্ত জনগোষ্ঠীর কাছে কার্যক্রম পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা ও অংশীজনেরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতামত দেন।

প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় এবং স্থানীয় পর্যায়ে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। ‘সাসটেইনেবল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট (এসডিপি)’ প্রকল্পটি বাস্তবায়ন করছে স্বাবলম্বী উন্নয়ন সমিতি। প্রকল্পটির দাতা সংস্থা সুইডেন মিশন কাউন্সিল ও কোয়েকার সার্ভিস সুইডেন।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews