হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও ৩৭ মামলা হতে পারে: দুদক সচিব
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আরও ৩৭টি মামলা হতে পারে বলে আভাস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার ওপর মামলার সংখ্যা নির্ভর করবে।
বাংলাদেশ
জার্নাল ডেস্ক

মঙ্গলবার (১৭ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১৯টি অভিযোগ থাকার তথ্য দিয়ে দুদকের প্রধান কার্যালয়ে বিফ্রিংয়ে তিনি বলেন, এর মধ্যে সাতটি অভিযোগ মামলার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বাকি ১২টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে আরও মামলা করার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ১৪টি অভিযোগের মধ্যে বিভিন্ন ঘটনা আলাদা করে হিসাব করলে আরও ৩৭টি মামলা করা সম্ভব।
এই ৩৭টি মামলা করা হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে সাইদুর রহমান খান বলেন, এটা যেহেতু আমাদের তদন্ত চলমান আছে, যদি অভিযোগগুলো প্রমাণিত হয় সংখ্যাটা কম-বেশি হতে পারে।
উদাহরণ হিসেবে তিনি বলেন, দেশের ৬৪ জেলায় নির্মিত মুজিব ম্যুরাল নিয়ে চাইলে ৬৪টি পৃথক মামলা করা যেত। তবে তদন্তের ফল ও অভিযোগের ধরন বিবেচনা করে মামলার সংখ্যা নির্ধারণ করা হবে।
সচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা করেছে দুদক। এর মধ্যে ১৭টি মামলা তদন্তাধীন রয়েছে। সাতটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দসংক্রান্ত ছয়টি মামলার রায় হয়েছে।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();