1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় থানা-এমপির বাড়িতে আগুন, ঢাকায় জ্বলল ৪ বাস, ভাঙ্গায় হত্যা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



টুঙ্গিপাড়ায় থানা-এমপির বাড়িতে আগুন, ঢাকায় জ্বলল ৪ বাস, ভাঙ্গায় হত্যা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতভর চরম নাশকতা, অগ্নিসংযোগ ও তাণ্ডব চালিয়েছে সদ্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে আসামি ছিনতাই ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের….

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :: own-reporter


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতভর চরম নাশকতা, অগ্নিসংযোগ ও তাণ্ডব চালিয়েছে সদ্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে আসামি ছিনতাই ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গায় এক কৃষক দল নেতাকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই রাতে রাজধানীর চারটি স্থানে বাসে অগ্নিসংযোগ ও অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদের পাশে চা পানের সময় সাম্প্রতিক নাশকতার মামলার আসামি হিসেবে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এই খবর ছড়িয়ে পড়লে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মাইকিং করে লোক জড়ো করেন এবং লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়লেও হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং গ্রেপ্তার হওয়া আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ সদস্যরা পিছু হটলে তারা থানার ভেতরে থাকা কয়েকটি গাড়ি, থানা ভবন এবং পাশের পুলিশ মেসে আগুন ধরিয়ে দেয়।

একই রাতে রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়িতেও আগুন দেয় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। এসব ঘটনার খবর পেয়ে জেলা শহর থেকে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হলে সদর উপজেলার খালেক বাজার এলাকায় তাদের গতিরোধ করা হয় এবং পুলিশের অন্তত পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস আগুনের খবর পেলেও নিরাপত্তার অভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে মঙ্গলবার রাত ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। অবরোধ ছাড়াতে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা গেলে তারা সরে যায়। কিন্তু এর কিছুক্ষণ পরই ওই এলাকায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার ওপর হামলা চালানো হয়। তাকে একা পেয়ে পিটিয়ে এবং গায়ে আগুন ধরিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ সময় তিনটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। 

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাজধানী ঢাকার পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৮টা ৫০ মিনিটে পল্লবীর সিরামিক রোডে পার্কিং করা ‘মিরপুর লিংক’, ৯টা ২০ মিনিটে মহাখালীতে তিতুমীর কলেজের সামনে চলন্ত ‘আলিফ পরিবহন’, সাড়ে ১০টায় বাড্ডায় ‘বৈশাখী পরিবহন’ এবং সোয়া ১১টায় রামপুরায় ‘রাইদা পরিবহন’-এর বাসে আগুন দেওয়া হয়। তবে বাসগুলোতে আগুন দেওয়ার পরপরই যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হননি। এসব ঘটনায় ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং পল্লবী থেকে সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ।

বাসে আগুনের পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকার মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও তেজগাঁও এলাকাসহ ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মোহাম্মদপুরের কৃষি মার্কেট, আসাদগেট, বছিলা এসআরবি-২ কার্যালয় এবং যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়। ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুর থেকে এক ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ১৯ নভেম্বর 'সর্বাত্মক লকডাউন' কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে এই অস্থিতিশীলতা ও নাশকতা চালানো হচ্ছে। গত ১০ দিনে দেশের বিভিন্ন জায়গায় ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই অন্তত ৬০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews