1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে দীর্ঘ দুই ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে কুয়াশা….

প্রতিনিধি :: correspondent


ঘন কুয়াশার কারণে দীর্ঘ দুই ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে এই গুরুত্বপূর্ণ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ সালাম হোসেন।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বুধবার ভোর ৫টার পর থেকে নদী অববাহিকায় কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে দিকনির্দেশক বাতি (মার্কিং বাতি) দৃষ্টিসীমার বাইরে চলে গেলে দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে এই রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামের একটি ফেরি মাঝনদীতে আটকে পড়ে। এছাড়া উভয় পাড়ের ঘাটগুলোতে নোঙর করে রাখা হয় আরও নয়টি ফেরি।

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে ‘খান জাহান আলী’ ও ‘বাইগার’, ৪ নম্বর ঘাটে ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ এবং ৫ নম্বর ঘাটে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’ ফেরি আটকে থাকে। অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে ‘পায়রা’ ও ‘বিএস ডা. গোলাম মাওলা’, ৪ নম্বর ঘাটে ‘হাসনাহেনা’ এবং ৭ নম্বর ঘাটে ‘ধলেশ্বরী’ ও ‘কেরামত আলী’ ফেরি নোঙর করে পারাপারের অপেক্ষায় থাকে। পরে সকাল ৮টার দিকে সূর্য উঠলে এবং কুয়াশা কেটে দৃষ্টিসীমা বাড়লে মাঝনদীতে আটকে থাকা ফেরিসহ উভয় ঘাটের ফেরিগুলো পুনরায় চলাচল শুরু করে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews