1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

এনআইডির আবেদন করে মাসের পর মাস অপেক্ষা, ক্ষুব্ধ সিইসি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেও মাসের পর মাস সেবা না পাওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, প্রতিদিন তাঁর কাছে এনআইডি-সংক্রান্ত এমন অন্তত ছয়-সাতটি আবেদন আসে, যেখানে ছয় মাস থেকে শুরু করে কয়েক বছর আগে আবেদন করেও সেবা না পাওয়ার অভিযোগ করা হয়। এ ধরনের নাগরিক হয়রানি বন্ধে কার্যকর সমাধান চেয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের উর্ধতন কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেছেন।

সিইসি বলেন, ‘প্রতিদিন যখন আমি ডাক সই করি, তখন অন্তত ছয়-সাতটি আবেদন থাকে এনআইডি-সংক্রান্ত। কেউ ছয় মাস আগে, কেউ ১০ মাস আগে, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। বিষয়টি আমাকে খুব বিব্রত করে। আমি চাই, এই হয়রানি শব্দটি যেন আর শুনতে না হয়।’

তিনি বলেন, ‘এনআইডি কেন্দ্রিক দুর্নীতির যেসব অভিযোগ রয়েছে, সেগুলো থেকে আমরা মুক্তি চাই। সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, মানুষ যেন সেবা পায়, কোনো ধরনের হয়রানির শিকার না হয়।’

তিনি আরও বলেন, কোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে তাঁর আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে। আবেদনে কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে।

তিনি বলেন, ‘কেউ একটি আবেদন করার পর ছয় মাস ধরে কোনো জবাব পাবেন না, তাঁর আবেদন কোথায় আছে সেটাও জানতে পারবেন না-এটা হতে পারে না। আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে একটি মেসেজ দিতে হবে।

সিইসি বলেন, এনআইডি-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে অনেক সময় একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা দেখা যায়। ব্লেম গেম করে তো আমরা মানুষকে সেবা দিতে পারব না। আমাদের এমন জায়গায় আসতে হবে, যেখানে আর ব্লেম গেম চলবে না। মানুষকে সেবা দিতে হবে এবং সেটি নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন, তা করতে হবে।’

সাধারণ মানুষের ডিজিটাল সক্ষমতা ও সচেতনতার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে সিইসি বলেন, দেশের প্রত্যেক নাগরিক প্রযুক্তি সম্পর্কে সমানভাবে সচেতন নন। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষদের পক্ষে অনলাইনে আবেদন করা বা এনআইডি ডাউনলোড করার মতো কাজ সহজ নয়। তাই তাঁদের সক্ষমতা বিবেচনায় রেখেই সেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

এ ক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নাগরিকদের সঠিক তথ্য দিয়ে আবেদন করার বিষয়ে সচেতন করতে হবে। কী কী কাগজপত্র প্রয়োজন, কীভাবে আবেদন করতে হবে-এসব বিষয়ে নিয়মিত প্রচার-প্রচারণা চালানো যেতে পারে।

এনআইডির গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, জাতীয় পরিচয়পত্র শুধু একটি সাধারণ কার্ড নয়; এটি একজন নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে তাঁর পরিবার সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় মৃত্যুর তথ্য জানাতে চায় না। এ ধরনের বিষয়ও বিবেচনায় নিয়ে সমাধান বের করতে হবে।

এনআইডি সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দায়িত্বের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন সিইসি। তিনি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশন নিতে পারে না। তবে এনআইডি দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা নির্ধারণ করতে হবে, যাতে নাগরিকদের অযথা হয়রানির শিকার হতে না হয়।

সিইসি বলেন, ‘নাগরিকদের সেবা নিশ্চিত করতে চাই। এনআইডি কেন্দ্রিক কোনো হয়রানি থাকবে না, দুর্নীতির মধ্যে কাউকে যেতে হবে না-এটাই আমার প্রত্যাশা।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews