সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু আটক
পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি….
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসআরবি সূত্র আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বুধবার সকালে এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি বিশেষ দল বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালায়। অভিযানকালে ওই বাসা থেকে আত্মগোপনে থাকা সাবেক এই প্রতিমন্ত্রীকে আটক করা হয়। প্রাথমিক কার্যক্রম শেষে এসআরবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য উত্তরায় অবস্থিত এসআরবি সদর দপ্তরে নিয়ে গেছেন।
সূত্র আরও জানায়, গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকেই নজরুল ইসলাম হিরু আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতাসহ একাধিক মামলা রয়েছে, যেগুলোতে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।
উল্লেখ্য, মো. নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির গুরুদায়িত্বও পালন করেছেন।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

