মহাখালীর সাততলা বস্তিতে আগুন: ঘর হারিয়েছে শতাধিক পরিবার
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে শতাধিক পরিবার ঘর হারিয়েছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি নির্বাপণ ও ড্যাম্পিংয়ের কাজ শেষ করতে সারাদিন লাগতে পারে।
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুনে ঘর হারিয়েছে শতাধিক পরিবার।
বুধবার সকালে ওই বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন পুরোপুরি নেভানো ও ড্যাম্পিংয়ের কাজ শেষ করতে সারাদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলের কাছে তাৎক্ষণিক এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, সকাল ১০টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা বিবেচনায় পরে আরও ইউনিট পাঠানো হয়।
“মোট আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে, এটি আর ছড়াবে না। তবে পুরোপুরি ড্যাম্পিং ও নির্বাপণের কাজ শেষ করতে সারাদিন লেগে যেতে পারে।”
মাহমুদুল হাসান বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
“এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আগুন নেভানোর পর তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।”
তিনি বলেন, ওই এলাকায় মূলত নিম্ন আয়ের মানুষের বসবাস। আগুনে তাদের টিনশেড ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় শতাধিক পরিবার বসবাস করত।
হতাহতের বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর তাদের কাছে আসেনি। আগুন নেভানোর পর পুরো এলাকায় তল্লাশি চালানো হবে। সেই তল্লাশির পর হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। ২০১২, ২০১৫, ২০১৬, ২০২০, ২০২১ এবং ২০২৫ সালেও সেখানে আগুন লেগে বহু ঘর পুড়ে যায়।
বেশিরভাগ ক্ষেত্রে আগুন লাগার কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা বলা হয়। বস্তির ঘরগুলোতে অবৈধভাবে টানা দুর্বল ও নিম্নমানের বৈদ্যুতিক তারের কারণে প্রায়ই শর্ট সার্কিট ঘটে।
বস্তির ঘরগুলো অত্যন্ত ঘিঞ্জি এবং বাঁশ, কাঠ, টিন ও প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ দিয়ে তৈরি। ফলে কোথাও সামান্য আগুন লাগলে তা মুহূর্তের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে চারদিকে ছড়িয়ে পড়ে।
এছাড়া রান্নার কাজে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের ব্যবহার এবং অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকেও অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়।
বস্তির ভেতরের রাস্তাগুলো অত্যন্ত সরু হওয়ায় এবং আশপাশের সড়কে যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে ও পানি ছিটাতে বাধার সম্মুখীন হয়।
বিভিন্ন সময়ে বস্তিবাসী ও স্থানীয়দের একাংশের পক্ষ থেকে জায়গা দখল বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();


