1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ধোঁয়া উড়ছে টুঙ্গিপাড়ার পোড়া থানায়, পাহারায় ২১ প্লাটুন বিজিবি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



ধোঁয়া উড়ছে টুঙ্গিপাড়ার পোড়া থানায়, পাহারায় ২১ প্লাটুন বিজিবি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ভয়াবহ তাণ্ডবের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এখন চরম থমথমে পরিস্থিতি বিরাজ

বাংলাদেশ

প্রতিবেদক


কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ভয়াবহ তাণ্ডবের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এখন চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার ওই নজিরবিহীন হামলার পর বুধবার সকালে পুরো উপজেলাজুড়ে কেবলই ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠেছে। মহাসড়কগুলো গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখা হয়েছে, আর টুঙ্গিপাড়া থানা পরিণত হয়েছে আস্ত এক ধ্বংসস্তূপে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুরো গোপালগঞ্জ জেলায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, গোপালগঞ্জ জেলা সদর থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঘোনাপাড়া মোড়, নীলফা বাজার ও কিমাডাঙ্গা মোড়সহ অন্তত ৫০০ মিটার এলাকাজুড়ে সড়কের ওপর আড়াআড়িভাবে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। নীলফা বাজার এলাকায় গোপালগঞ্জ-পাটগাতী সড়কের ওপর পড়ে আছে বিজিবির পুড়ে যাওয়া তিনটি গাড়ির ধ্বংসাবশেষ। 

অন্যদিকে টুঙ্গিপাড়া থানার ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে আছে পুড়ে যাওয়া গাড়ি, আসবাবপত্র ও নথিপত্রের ছাই। থানার ফটকে থাকা পুলিশের একটি গাড়ির পোড়া অংশ থেকে সকালেও ধোঁয়া বের হতে দেখা যায়। দোতলায় পুলিশ সদস্যদের ব্যারাকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পোশাক ও বিছানাপত্র। নিচতলায় থানার হাজতখানার তালা ভাঙা এবং কর্মকর্তাদের কক্ষগুলো আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে অবশিষ্ট মালামাল খুঁজে নিয়ে অনেক পুলিশ সদস্যকে ব্যাটারিচালিত ভ্যানে করে থানা এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দাদের বর্ণনায় জানা যায়, এই ভয়াবহ পরিস্থিতির সূত্রপাত হয় মূলত মঙ্গলবার সন্ধ্যায়। টুঙ্গিপাড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা পরিষদ চত্বরের আশপাশে অভিযান চালিয়ে ক্যারম খেলা অবস্থায় কয়েকজন শিক্ষার্থী ও যুবককে আটক করে। প্রত্যক্ষদর্শীরা তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও পুলিশ তা শোনেনি। পরে আটকের খবরটি আশপাশের মসজিদগুলোর মাইকে ঘোষণা করা হলে ক্ষুব্ধ লোকজন জড়ো হতে শুরু করে। 

একপর্যায়ে টুঙ্গিপাড়া-পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ সংগঠনগুলোর নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। তারা আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেন। কিন্তু এর মধ্যেই পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ থানা ছেড়ে পিছু হটে এবং তখনই হামলাকারীরা থানায় ঢুকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

থানা ও স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে হামলার পর জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক জোর দেওয়া হয়েছে। বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি সদস্য নিবিড়ভাবে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেন্ট্রাল মনিটরিং সেলের পাশাপাশি ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে লাইভ ভিডিও চিত্র নজরদারি করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews