1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

নিজ আসনের দলের নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন ইশরাক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



নিজ আসনের দলের নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন ইশরাক

নিজ সংসদীয় আসন ঢাকা-৬ এর অন্তর্গত এলাকাগুলোতে সদ্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান ঠেকাতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের….

প্রতিবেদক


নিজ সংসদীয় আসন ঢাকা-৬ এর অন্তর্গত এলাকাগুলোতে সদ্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান ঠেকাতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। কোথাও নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের অবস্থানের খবর পেলেই তাদের ধরে থানায় সোপর্দ করার নির্দেশ দিয়েছেন তিনি। 

বুধবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ইশরাক হোসেন দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এই বিশেষ নির্দেশনা প্রদান করেন।

ফেসবুক পোস্টে সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি ঢাকা-৬ আসনের অন্তর্গত ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড এবং সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার নেতা-কর্মীদের প্রতি এই কড়া বার্তা দেন। তিনি লেখেন, এসব এলাকায় আওয়ামী লীগের উপস্থিতি ঠেকাতে ওয়ার্ড ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করে মিছিল সহকারে পাহারার ব্যবস্থা করতে হবে।

দলীয় এই নির্দেশনার কথা উল্লেখ করে ইশরাক হোসেন ওই পোস্টে আরও লেখেন, ‘কোথাও নিষিদ্ধ (কার্যক্রম) আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে রাত-দিন এই কার্যক্রম জারি রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হলো।’ মূলত সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল ও নাশকতার প্রেক্ষাপটেই নিজ নির্বাচনী এলাকায় এই প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছেন এই সংসদ সদস্য।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews