1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নিরব বন বিভাগ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


সাব্বির হোসেন, হবিগঞ্জ থেকে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনের হাতিমারা এলাকায় মায়া হরিণ শিকার করে মাংস বণ্টন ও বিক্রির অভিযোগ উঠেছে একটি শিকারি চক্রের বিরুদ্ধে। হরিণ শিকার ও গাছে ঝুলিয়ে মাংস কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

গতকাল সোমবার(১৬ অক্টোবর) বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন সংগঠন ‘ওয়াইল্ড অ্যানিম্যাল এইড’ গাছে ঝুলিয়ে হরিণ কাটার একটি ভিডিও প্রকাশ করে।
ভিডিওতে তীর-ধনুক হাতে এক ব্যক্তিকেও দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেমা-কালেঙ্গা বনের হাতিমারা অংশে মায়া হরিণের প্রিয় খাদ্য আউলা ও বেহলা ফলের গাছ রয়েছে। ফলে অভয়ারণ্যের হরিণের একটি বড় অংশ ওই এলাকায় বিচরণ করে। এ সুযোগ কাজে লাগিয়ে শিকারিরা তীর-ধনুক দিয়ে হরিণ শিকার করে বলে অভিযোগ রয়েছে।

গত রবিবার সকালে স্থানীয় বাসিন্দা উদয় উরাণ, হেমন্ত সাঁওতাল, শুকলাল উরাণ, দীপাই উরাণ ও সজল চৌহান একটি হরিণ শিকার করেন বলে অভিযোগ উঠেছে। পরে বনাঞ্চলের রিসিং পুঞ্জিতে একটি গাছে ঝুলিয়ে হরিণটির চামড়া ছাড়ানোর দৃশ্য ভিডিওতে দেখা যায়।

স্থানীয় সাংবাদিক আবু জাহিরের ফেসবুকে প্রচারিত ভিডিওতে তীর-ধনুক হাতে দীপাই উরাণ নামের এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কার অনুমতিতে হরিণ শিকারে এসেছেন, এমন প্রশ্ন করা হলে তিনি ঘটনাস্থল থেকে চলে যান। অন্যদিকে, কয়েকজনকে গাছে ঝুলিয়ে হরিণ কাটতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা ও বন্যপ্রাণীসেবী রবি কস্তা জানান, একটি মায়া হরিণ থেকে আনুমানিক ১৮ থেকে ২২ কেজি মাংস পাওয়া যায়। শিকারিরা প্রতি কেজি মাংস ২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করেন বলে তাঁর দাবি। ধনাঢ্য ব্যক্তি ও বিভিন্ন রেস্টুরেন্টে আগাম অর্ডার নিয়ে হরিণ শিকার করা হয় বলেও তিনি অভিযোগ করেন। এবার শিকারিদের ছবি ও ভিডিও ধারণ করা গেলেও তাঁদের আটক করা সম্ভব হয়নি।

হাতিমারা চা বাগানের পাশেই বন বিভাগের রশিদপুর বিট। এ বিটের কর্মকর্তা রেজভী আহমেদের দায়িত্বে হাতিমারা ও রশিদপুর এলাকা রয়েছে। তাঁর ভাষ্য, রশিদপুর ও হাতিমারা এলাকায় নিয়মিত পাঁচ শতাধিক মায়া হরিণ বিচরণ করে। শিকারিরা দলবদ্ধভাবে তীর-ধনুক নিয়ে শিকারে নামে। বন্য শূকরও শিকার করে তারা।

রেজভী আহমেদ জানান, মাত্র দুজন বনরক্ষী থাকায় শিকারিদের মোকাবিলা করতে তাঁদের হিমশিম খেতে হয়। ছয় মাস আগে শিকারিদের আটক করতে গেলে তাঁরা দুই বনরক্ষীকে লক্ষ্য করে তীর ছুড়েছিলেন। পরে বনরক্ষীরা পাঁচ রাউন্ড গুলি ছোড়েন। ভিডিও ও ছবিতে পাওয়া পাঁচজনের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও জানান তিনি।

বন্যপ্রাণী স্বেচ্ছাসেবী সংগঠন পাখি প্রেমিক সোসাইটির যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ পাল বলেন, “একটি শিকারি চক্র ক্রমাগত মায়া হরিণ শিকার করছে। তাদের বিরুদ্ধে বন বিভাগ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা লিখিত অভিযোগ করেও প্রতিকার পাচ্ছি না। দ্রুত মামলা দেওয়া উচিত।”

হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, স্থানীয় এক সাংবাদিকের প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে বন্যপ্রাণী শিকারসংক্রান্ত একটি তদন্ত চলছে। হরিণ শিকারের বিষয়টিও সেই তদন্তে যুক্ত করা হবে। রেমা-কালেঙ্গা কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালামকে একাধিকবার ফোন ও মেসেজ দেওয়া হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews