বিশ্বজুড়ে জিমেইল ও অ্যাপলের সেবায় বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা
বিশ্বজুড়ে টেক জায়ান্ট গুগলের জনপ্রিয় ফ্রি ইমেইল পরিষেবা জিমেইল এবং অ্যাপলের বিভিন্ন অ্যাপে বড় ধরনের বিভ্রাটের খবর পাওয়া গেছে। ডাউনডিটেক্টরে হাজার হাজার ব্যবহারকারী এই সমস্যার কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন……
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বজুড়ে টেক জায়ান্ট গুগলের জনপ্রিয় ফ্রি ইমেইল পরিষেবা জিমেইল এবং অ্যাপলের বিভিন্ন অ্যাপে বড় ধরনের বিভ্রাটের খবর পাওয়া গেছে। ডাউনডিটেক্টরে হাজার হাজার ব্যবহারকারী এই সমস্যার কথা জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের নিজস্ব সিস্টেম স্ট্যাটাস পেজেও অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক, অ্যাপল পে এবং আইক্লাউডে সেবা বিঘ্নিত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে আইক্লাউডে লগইন করতে না পারায় ব্যবহারকারীরা তাঁদের ছবি, বার্তা ও অন্যান্য প্রয়োজনীয় ডিজিটাল উপকরণ নিয়ে ভোগান্তিতে পড়েছেন।
এই বিভ্রাটের বিষয়ে অ্যাপলের একজন মুখপাত্র জানিয়েছেন, মূলত একটি অভ্যন্তরীণ আপডেটের কারণে মঙ্গলবার সকালে এই সাময়িক ত্রুটি দেখা দেয়। তবে এটি কোনো সাইবার হামলার ঘটনা নয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন তিনি।
অ্যাপল জানিয়েছে, ইতিমধ্যে তাদের অনেক সিস্টেম পুনরায় চালু হয়েছে এবং বাকিগুলো দ্রুততম সময়ের মধ্যে অনলাইনে ফিরিয়ে আনার কাজ চলছে।
অন্যদিকে, গুগলের একজন মুখপাত্র গার্ডিয়ানকে জানিয়েছেন, তাঁরা জিমেইল পরিষেবায় দেশজুড়ে বা বিশ্বব্যাপী ব্যাপক কোনো বিভ্রাটের প্রমাণ পাননি। তবে তাঁদের কারিগরি দল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং গুগল ওয়ার্কস্পেস স্ট্যাটাস ড্যাশবোর্ডে এর রিয়েল-টাইম আপডেট দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্থানে প্রযুক্তি অবকাঠামোয় সাম্প্রতিক সময়ে এটি ধারাবাহিক বিপর্যয়ের আরেকটি বড় ঘটনা। এর ঠিক গত সপ্তাহেই বিশ্বজুড়ে মাইক্রোসফট আউটলুক ব্যবহারকারীরা তাঁদের ইমেইল অ্যাকাউন্ট এবং মাইক্রোসফট অফিসের অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাপ ব্যবহারে চরম সমস্যার সম্মুখীন হয়েছিলেন। ওই বিপর্যয়ের পরের দিনই কারিগরি ও যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ দেশজুড়ে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছিল।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();


