1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ফের ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ফের ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার ইরান

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার ইরান প্রতিবেশী দেশ বাহরাইনে একটি মার্কিন সামরিক রাডার-ব্যবস্থায় হামলার দাবি করার পরপরই যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে পাল্টা হামলা চালায়। প্রায় ৯ মাস ধরে চলা এই যুদ্ধের অবসানে ওমান ও কাতারের মধ্যস্থতায় যখন তেহরানের আলোচনা চলছে, ঠিক তখনই নতুন করে এই পাল্টাপাল্টি হামলার ঘটনা যুদ্ধবিরতির কঠিন বাস্তবতাকেই সামনে এনেছে।

এই যুদ্ধ ইতিমধ্যে মধ্যপ্রাচ্যকে চরম অস্থিতিশীল করে তোলার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়েছে এবং মার্কিন ভোটারদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে, যার প্রভাব পড়েছে সদ্য সমাপ্ত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে। মার্কিন সামরিক সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে থাকা মার্কিন রাডারব্যবস্থায় হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

তবে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর থাকা বাহরাইন জানিয়েছে, তারা হামলাটি সফলভাবে প্রতিহত করেছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। এর জবাবে মার্কিন যুদ্ধবিমান কেশম দ্বীপে আইআরজিসির স্থাপনায় হামলা চালালেও ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি, এতে তাদের কোনো অবকাঠামোগত ক্ষতি হয়নি।

এদিকে, সামরিক উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। কাতারের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, দুই পক্ষের দৃষ্টিভঙ্গির সমন্বয় ও ব্যবধান কমানোর লক্ষ্যে মঙ্গলবার কাতার ও ইরানের কর্মকর্তারা বৈঠক করেছেন। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেছেন। 

হরমুজ প্রণালির দুই তীরে অবস্থিত এই দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে সামুদ্রিক নৌপথের নিরাপত্তা, বিশ্ববাণিজ্য নির্বিঘ্ন রাখা এবং সামরিক উত্তেজনা হ্রাসের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধের জেরে বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ পরিবহনের অন্যতম জলপথ হরমুজ প্রণালি কার্যত অচল করে রেখেছে তেহরান।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews