রেইনবো নেশনে সংখ্যাগুরু-ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমান মালিকানা থাকবে: কাদের গনি
ক্যাম্পাস
জার্নাল ডেস্ক
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, গত জাতীয় নির্বাচনের আগে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা দিয়েছিলেন। সেখানে রেইনবো নেশন বলতে একটি অন্তর্ভুক্তি ও সম্প্রীতিমূলক রাষ্ট্রব্যবস্থাকে বোঝানো হয়েছে, যেখানে ধর্ম, বর্ণ, ভাষা, অঞ্চল এবং জাতিগোষ্ঠী নির্বিশেষে সব মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে। এই ব্যবস্থায় সংখ্যাগুরু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী উভয়েরই সমান মালিকানা থাকবে। কোনো বৈষম্য থাকবে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘সাংস্কৃতিক বহুত্ববাদ ও টেকসই বাংলাদেশের বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ (এইচএমআর) এ সভার আয়োজন করে।
কাদের গনি চৌধুরী বলেন, বাংলাদেশ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক সম্প্রীতির এক ভূস্বর্গ। মাঝে মাঝে একটি স্বার্থান্বেষী মহল এই ভূস্বর্গটাকে উত্তপ্ত করতে চায়। এই দুষ্টচক্রটিকে আমাদের চিহ্নিত করতে হবে। হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ ও নৃগোষ্ঠীর মানুষের সহাবস্থান বাংলাদেশে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সংস্কৃতি গড়ে তুলেছে। ঈদ, দুর্গাপূজা, বুদ্ধপূর্ণিমা, বৈসাবি ও বড়দিনে সব ধর্মের মানুষ একে অপরের আনন্দে শামিল হন। আমরা সবাই এখানে একটি পরিবারের মতো বাস করি।
তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে আমরা এই দেশকে স্বাধীন করেছি। ভাষা আন্দোলন, নব্বই কিংবা জুলাই গণঅভ্যুত্থানেও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে লড়াই করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছি।
সাংস্কৃতিক বহুত্ববাদকে গুরুত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ধর্মীয় উৎসবগুলো যাতে মানুষ সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশের সকল ক্ষুদ্র গোষ্ঠীর মাতৃভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই- যেখানে মানুষ তার ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা বা নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে নিজেকে ক্ষুদ্র মনে না করে।
উপাচার্য সকল সংকীর্ণতার দেয়াল ভেঙ্গে বুদ্ধিবৃত্তিক উদারতা এবং মানবিক সেতুবন্ধন তৈরি করার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাস কেবল উচ্চশিক্ষা বিস্তারের ইতিহাস নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এই ভূখন্ডের মানুষের আত্নপরিচয় অনুসন্ধান এবং গণতান্ত্রিক চেতনার উন্মেষের ইতিহাস।
সভায় মুখ্য আলোচকের বক্তব্যে বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ, জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, বাংলাদেশকে যদি সর্বাত্মকভাবে সুসংহত এবং বহু সংস্কৃতির মিলনক্ষেত্র হিসেবে দেখতে চাই, তাহলে আমাদের যেমন সহনশীল ও উদার হতে হবে, তেমনি আধিপত্যবাদের সব ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হতে হবে।
তিনি বলেন, নিজের সংস্কৃতি নিয়ে গর্বিত নাগরিকরা যদি দেখে রাষ্ট্র তাদের সংস্কৃতিকে মেনে নিচ্ছে ও সমর্থন করছে, তাহলে তারা অন্য সংস্কৃতির নাগরিকদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে উদারনৈতিক সমাজ গড়ার চেষ্টা করবে।
হেরিটেজ ম্যানেজমেন্ট এন্ড রিসার্চের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়ার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, সময় টিভির সিইও জুবায়ের বাবু এবং মানবাধিকার কর্মী ও সংগঠক মেইনথিন প্রমীলা।
বাংলাদেশ জার্নাল/জেডএইচ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

