1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২৪ মামলা, গ্রেফতার ৩০০ Australia sandpaper: Cameron Bancroft claims whole team knew of plot in South Africa প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আকভান, উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি; আয়াসের জামিন নামঞ্জুর, রিমি মুক্ত রেইনবো নেশনে সংখ্যাগুরু-ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমান মালিকানা থাকবে: কাদের গনি র‌্যাঙ্কিং ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে চাইনিজ তাইপে যাচ্ছে বাংলাদেশ Scotland coast to win over Ireland as both reach Super Six phase কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে ভাঙচুর, আগুন

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আকভান, উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আকভান, উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি এখন ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এটি উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে টেকনাফসহ কক্সবাজার ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আগামীকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির বিস্তার ঘটতে পারে। শনিবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্র আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ২২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ১৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৮০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ১১১ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম আজ বলেন, আগামীকাল থেকে বরিশাল ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। রাজধানীতেও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

নাজমুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়টি আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে যেতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ জার্নাল/জেডএইচ 

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews