রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় সৌদির পাল্টা বিমান হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা এই তথ্য জানিয়েছেন…
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা এই তথ্য জানিয়েছেন। অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে সৌদি আরবের যুদ্ধবিমান ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে।
হুতি-পরিচালিত সংবাদ সংস্থা সাবা এই হামলার খবর নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি। প্রাথমিক মূল্যায়নে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে রিয়াদে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
সম্ভাব্য বিপদের বিষয়ে নাগরিকদের সতর্ক করতে বৃহস্পতিবার পাঁচ ঘণ্টায় পাঁচবার জরুরি সতর্কবার্তা জারি করে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। রিয়াদ ছাড়াও রিয়াদ অঞ্চলের ওয়াদি আদ-দাওয়াসির ও আস-সুলায়িল গভর্নরেটে পৃথকভাবে এই সতর্কবার্তা জারি করা হয়।
পরে বিপদের আশঙ্কা কেটে যাওয়ায় সতর্কতা প্রত্যাহার করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলতে, এক জায়গায় ভিড় না করতে এবং ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে।
এর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, দক্ষিণ সীমান্তের দিকে ছুটে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ধ্বংস করেছে। অন্যদিকে হুতিদের দাবি, তারা রিয়াদের বিমানবন্দর ও আর্থিক কেন্দ্রের পাশাপাশি সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জিজান ও খামিস মুশাইতে হামলা চালিয়েছে।
এদিকে, এই উত্তেজনার মধ্যেই রিয়াদে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, বৈঠকে দুই দেশের সামরিক সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এর আগে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বৈঠক করেন ব্র্যাড কুপার। এসপিএর তথ্যমতে, খালিদ বিন সালমান ও ব্র্যাড কুপারের বৈঠকের কিছুক্ষণ পরই রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে গত কয়েক মাস ধরে সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনায় হামলা জোরদার করেছে হুতি বিদ্রোহীরা। জবাবে সৌদি আরবও ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালাচ্ছে।
এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলা এবং আরেকটি হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে রাজধানীতে সৌদি তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

