রাজশাহীতে দুই বিআরটিসি বাসে আগুন, সাভারে ককটেল ছুড়ে গণপিটুনির শিকার যুবক
রাজশাহীতে বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে পেট্রলবোমা ছুড়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে ঢাকার সাভারে ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ…..
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
রাজশাহীতে বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে পেট্রলবোমা ছুড়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে ঢাকার সাভারে ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় এক যুবককে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত ও সকালে পৃথক এই দুটি নাশকতার ঘটনা ঘটে।
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার আমচত্বর এলাকায় অবস্থিত বিআরটিসি বাস টার্মিনালে বৃহস্পতিবার ভোররাত আড়াইটার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী জানান, টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করলে দুটি বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই আগুনে দুটি বাসই পুড়ে যায়। ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকার সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের মাঝামাঝি এলাকার ফুটওভার ব্রিজের ওপর থেকে নিচে ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিস কুমার দাস জানান, ককটেল নিক্ষেপের পরপরই দ্রুত পালানোর চেষ্টা করেন শাহিন (৪০) নামের এক ব্যক্তি।
স্থানীয়দের দাবি, তিনি হকার্স লীগের কর্মী। পালানোর সময় স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করে পার্শ্ববর্তী ছায়াবীথি আমতলা এলাকা থেকে হাতেনাতে ধরে ফেলেন এবং উত্তেজিত জনতা তাঁকে মারধর করে।
খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহিনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এসআই আশিস কুমার দাস জানান, আটক ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

