1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্ভোগের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অভিযান রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, রায় আইসিজের পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি 🔴 Myanmar committed genocide against Muslim Rohingya minority, UN court finds বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলছেন না বাভুমা, অধিনায়ক কে? সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাড়িতে আগুন কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ বাস্কেটবল দল নিয়ে ভারত সফরে যেতে চায় ফেডারেশন মিয়ানমারের উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের জন্মহার কমানো: আইসিজে বিচারক

খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অভিযান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে ১০ শতাংশ কমিশন গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সারোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান শুরু করে।

​দুদক ও অভিযোগ সূত্রে জানা গেছে, গেল বছরের ৭ জুলাই ‘মাস্টার দা সূর্য সেন পাঠাগার’-এর সাবেক সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন রিজভী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ও পরিষদের আরও তিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও কমিশন বাণিজ্যের সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের সত্যতা যাচাইয়ে আজ জেলা পরিষদে হাজির হয় দুদক দল। অভিযানে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর নথিপত্র জব্দ ও যাচাই-বাছাইয়ের পাশাপাশি মাঠপর্যায়ে প্রকল্প পরিদর্শন করেন কর্মকর্তারা।

​অভিযানের বিষয়ে দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সারোয়ার হোসেন বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে কমিশন গ্রহণসহ বেশ কিছু আর্থিক অনিয়মের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা এ অভিযান পরিচালনা করছি। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের অন্তর্বর্তীকালীন সময়ে গৃহীত প্রকল্পগুলোর নথিপত্র সংগ্রহ করে যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।’

​দুদক কর্মকর্তারা আরও জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ এবং প্রকল্পের বাস্তব অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছ।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews