1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে প্রধান বিচারপতির বক্তব্য সংবাদে বিকৃতভাবে প্রচারিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল Susan Smith denied parole again 32 years after drowning her two sons Rangers transfers: Derek McInnes on January window শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’ নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’ 🔴Anthropic soars more than 30% to $2 trillion valuation on first day of trading গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর, ডাকসুর বিবৃতিতে নিন্দা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বর্তমান সংসদ: স্পিকার

নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের দিক থেকে আসা একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় একটি ককটেল নিক্ষেপ করা হয়। উপস্থিত লোকজন কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি দ্রুত বগুড়ার দিকে চলে যায়। পরে বিকট শব্দ ও ধোঁয়া দেখে সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা এ হামলার তীব্র নিন্দা জানান এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews