জ্বালানি কিনতে আরও ৫ হাজার কোটি টাকা ভর্তুকি চায় বিপিসি
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
দেশে ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে আরও ৫ হাজার কোটি টাকা ভর্তুকি চায় রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি এই সংস্থাটি দেশে জ্বালানি তেল এবং পেট্রোলিয়াম পণ্য আমদানি, সংরক্ষণ, পরিশোধন ও বিপণনের দায়িত্ব পালন করে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ব বাজারে ডিজেলের দাম বৃদ্ধি এবং মার্কিন ডলারের বিনিময় হার বৃদ্ধির পাওয়ায় জ্বালানি কিনতে খরচ বাড়ছে। এতে করে লোকসান গুনতে হচ্ছে সংস্থাটিকে।
এমন পরিস্থিতিতে সংস্থাটির আর্থিক ঘাটতি মেটাতে অর্থ বিভাগ থেকে গত ২৯ সেপ্টেম্বর ৪ হাজার ৫০০ কোটি টাকা সুদমুক্ত ঋণ হিসেবে দেওয়া হয়েছিল।
বিপিসি সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেল আমদানি করে বিক্রিতে ভর্তুকি দিতে গিয়ে গত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সংস্থার লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৯৯ কোটি ৭৯ টাকা। গড়ে প্রতিমাসে লোকসান দিতে হচ্ছে ৩ হাজার ৪৫৯ কোটি টাকা। তাই গত সপ্তাহে ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেল কেনার জরুরি ব্যয় মেটাতে ৫ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বিপিসি। প্রস্তাবনায় জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার বিষয়টিও আছে।
বিপিসির চেয়ারম্যান রফিকুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ডিসেম্বর পর্যন্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে আমরা ৫ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছি। অর্থ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাবনা পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি। হয়ত কয়েকদিন পর জানানো হবে।
জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা বিষয়ে জানতে চাইলে বিপিসি চেয়ারম্যান বলেন, আমরা চাই, জনগণের ভোগান্তি যেন না হয়। তাই বাস্তবতার নিরিখে মূল্য সমন্বয় করা যায় কিনা সেটা প্রস্তাবে রাখা হয়েছে।
দেশে ব্যবহৃত সব ধরণের জ্বালানি তেলের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি ৬৫ দশমিক ৩০ শতাংশ চাহিদা ডিজেলের। এছাড়া দেশে ফার্নেস অয়েল, জেট ফুয়েল, অকটেন, পেট্রোল ও কেরোসিনসহ বিভিন্ন জ্বালানির চাহিদা রয়েছে।
বিপিসি সম্প্রতি মন্ত্রণালয়ে যে প্রস্তাবনা পাঠিয়েছে সেখানে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ডিজেলের চাহিদা ছিল ৪৩ লাখ ৩ হাজার টন। ২০২৬-২৭ অর্থবছরে ডিজেল লাগতে পারে প্রায় ৪৬ লাখ টন।
২০২৪-২৫ অর্থবছরে পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে বিভিন্ন ধরণের মোট ৬১ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানিতে খরচ হয়েছে ৪৯ হাজার ২৬১ কোটি টাকা। পরের অর্থবছরে ৫৯ লাখ ৪ হাজার টন জ্বালানি তেল আমদানিতে খরচ বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯২১ কোটি টাকা।
এর মধ্যেই গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ব বাজারে ডিজেলের দাম বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে ডিজেল কিনতে খরচ বাড়ছে। যুদ্ধ শুরুর আগে প্রতি ব্যারেল ডিজেলের দাম ছিল ৮৬ ডলার; যা এপ্রিলে বেড়ে সর্বোচ্চ ২৮৪ ডলার হয়। সবশেষ গত অক্টোবর মাসে প্রতি ব্যারেল ডিজেলের দাম ছিল ১৫৪ ডলার।
অন্যদিকে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হলেও তার প্রভাব জ্বালানির দামে পড়ে। বিপিসির হিসেবে, ডলারের বিনিময় হার যদি শুধু ১ টাকা অবমূল্যায়ন হল তাহলে প্রতি লিটার ডিজেলের দাম বাড়ে ১ টাকা ৪৫ পয়সা।
বিপিসির অক্টোবর মাসের হিসেবে, প্রতি লিটার ডিজেলে আমদানি, শুল্ক কর ও অন্যান্য খরচ মিলিয়ে খরচ হয় ১৭৯ টাকা ৩৯ পয়সা। আর ডিজেল বিক্রি করা হচ্ছে ১৩৫ টাকায়। সে হিসেবে প্রতি লিটার ডিজেলেই লোকসান হচ্ছে ৪৪ টাকা ৩৯ পয়সা। এক বছরে এই লোকসানের পরিমান দাঁড়াচ্ছে ২২ হাজার ১০০ কোটি টাকা।
তবে অকটেন ও পেট্রোলে বর্তমানে লোকসান নেই। ১৫৫ টাকা ২৬ পয়সা খরচের প্রতি লিটার অকটেন বিক্রি করা হচ্ছে ১৬৫ টাকায়। ১৫১ টাকা ২৬ পয়সা খরচের পেট্রোল বিক্রি হচ্ছে ১৬০ টাকায় আর ১৪১ টাকা ২৬ পয়সার ফার্নেস অয়েল ভর্তুকি মূল্যে বিক্রি হচ্ছে ১০৮ টাকা ৭৮ পয়সায়।
বিপিসির প্রতিবেদনে দেখা যায়, জ্বালানি তেলের ব্যয় নির্বাহের জন্য ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) ইউনিট-২ সহ অন্যান্য প্রকল্পের হিসাব থেকে সংস্থাটি এখন পর্যন্ত ২১ হাজার কোটি টাকা তুলে নিয়েছে।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দুই মাসের জ্বালানি তেল আমদানির খরচের সমপরিমাণ অর্থাৎ ১৫ হাজার থেকে ২০ হাজার কোটি টাকা প্রয়োজন হয়। অথচ বিপিসির হাতে এখন চলতি মূলধন আছে ৬ হাজার ১২৯ কোটি টাকা। আর বিভিন্ন ব্যাংকে ৩২টি এলসির বিপরীতে ৫ হাজার ৫১২ কোটি টাকার ঘাটতি আছে।
ঘাটতি মেটাতে অর্থ বিভাগ থেকে গত ২৯ সেপ্টেম্বর সাড়ে ৪ হাজার কোটি টাকা সুদমুক্ত ঋণ হিসেবে দেওয়া হয়েছে।
চলতি বছরের ১ মার্চ সংস্থাটির আর্থিক স্থিতি ছিল ৩৭ হাজার ২৮৭ কোটি টাকা। সাড়ে আট মাস পর গত ৮ নভেম্বর বিপিসির আর্থিক স্থিতি ১১ হাজার ৬৫৯ কোটি টাকা দাঁড়ায়।
মূলধন সংকটের বিষয়টি স্বীকার করে বিপিসি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমাদের প্রায় ১ হাজার ৮৮৮ কোটি ৩৯ লাখ টাকা আটকে আছে। সেগুলো ফেরাতে কমিটি করে দিয়েছি। কিভাবে আদায় করা যায় সে লক্ষ্যে কমিটি কাজ করছে। আমি আসার পর আর নতুন করে কোন এফডিআর করিনি।
এদিকে মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবনায়, সাময়িকভাবে জ্বালানি তেলের ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার অথবা ইনভয়েস মূল্যের পরিবর্তে আগের মত ট্যারিফ ভেল্যুতে শুল্ক-কর নির্ধারণ অথবা ইনভয়েস মূল্যে শুল্ক-কর কমানোর প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে প্রতি লিটার ডিজেলে শুল্ক কর দিতে হয় ৩৫ টাকা; আগে যা ট্যারিফ ভেল্যু হিসেবে প্রতি লিটারে নেওয়া হত ১৬ টাকা ৭৬ পয়সা।
২০২৫ সালের জুন মাস থেকে জ্বালানি তেল আমদানিতে শুল্কায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। এরআগে নির্ধারিত ট্যারিফ মূল্যের ভিত্তিতে শুল্ক ও কর হিসাব করা হত।
বর্তমানে জ্বালানির প্রকৃত আমদানি মূল্য বা ইনভয়েস মূল্যের ভিত্তিতে শুল্ক ও কর নির্ধারণ করা হয়। তাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমদানি মূল্য বাড়ে, সেই অনুপাতে বেড়ে যায় শুল্ক ও করের পরিমাণও।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();


