1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

তুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়া

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



তুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়া

দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আসা আশ্রয়প্রার্থীদের নিয়ে নানা সমস্যায় ভুগছে মালয়েশিয়া। এই শরণার্থী সংকট সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে তুরস্কে ১০ হাজার রোহিঙ্গাকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে দেশটি।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আসা আশ্রয়প্রার্থীদের নিয়ে নানা সমস্যায় ভুগছে মালয়েশিয়া। এই শরণার্থী সংকট সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে তুরস্কে ১০ হাজার রোহিঙ্গাকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে দেশটি।

 শুক্রবার (২০ নভেম্বর) দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এ ঘোষণা দিয়েছেন।

আহমদ জাহিদ বলেন, তুরস্কে আমার সাম্প্রতিক সরকারি সফরের পর মন্ত্রিসভা একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে। এর আওতায় একটি পরিকল্পিত দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসন করা হবে।

তিনি বলেন, মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি আরও সমন্বিত, কার্যকর ও মানবিক উপায়ে মোকাবিলায় সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে আমি এ প্রস্তাব দিয়েছি।

রোহিঙ্গা শরণার্থীরা তুরস্কে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) কর্মসূচিতে অংশ নেবেন। এ প্রশিক্ষণের মেয়াদ হবে তিন থেকে ছয় মাস।

আহমদ জাহিদ বলেন, তুরস্কের বিভিন্ন শিল্পখাতের নিয়োগদাতাদের চাহিদার ভিত্তিতে ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর এ প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হবে।

এক বিবৃতিতে আহমদ জাহিদ বলেন, এসব দক্ষতা অর্জনের ফলে অংশগ্রহণকারীরা কর্মসংস্থান পেতে এবং তুরস্কের অর্থনীতিতে অবদান রাখতে আরও ভালোভাবে প্রস্তুত হবেন। তবে এ ক্ষেত্রে দেশটির আইন ও বিধিবিধান অনুসরণ করতে হবে।

গতকাল সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার জাতিগত নিধন চালিয়েছে বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সাত বছর ধরে বিচারিক প্রক্রিয়া চলার পর বহুল প্রতীক্ষিত এ রায় ঘোষণা করেন আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া।

রায়ে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ এবং ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেন আদালত।

গত সেপ্টেম্বরের শেষ দিকে মালয়েশিয়া মিয়ানমারের প্রায় দেড় হাজার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠায়। কর্তৃপক্ষ এ উদ্যোগকে স্বেচ্ছামূলক কর্মসূচি হিসেবে বর্ণনা করলেও মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, এ ধরনের প্রত্যাবাসন অভিবাসীদের ঝুঁকির মুখে ফেলতে পারে।

তুরস্কে পুনর্বাসনের জন্য নির্বাচিত রোহিঙ্গা শরণার্থীরাও স্বেচ্ছায় এ কর্মসূচিতে অংশ নেবেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

তবে বিবৃতিতে আহমদ জাহিদ বলেন, এ উদ্যোগ জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্দেশিত নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এসব নীতির মধ্যে রয়েছে শরণার্থীদের নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদার বিষয়টি যথাযথভাবে বিবেচনায় রেখে তৃতীয় কোনো দেশে পুনর্বাসন করা যাবে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে মালয়েশিয়ায় যাওয়া ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য।
বাংলাদেশ জার্নাল/সিএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews