1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

ইউক্রেনে ৪ শতাধিক ড্রোন-১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, নিহত ৮

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


বৃহস্পতিবার রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ৪ শতাধিক ড্রোন এবং ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। ব্যাপক আকারের এই হামলায় নিহত হয়েছেন অন্তত ৮ জন এবং ইউক্রেনের বিভিন্ন সেতু, পরিষেবা অবকাঠামো এবং রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টেলিগ্রাম পোস্টে বৃহস্পতিবারের হামলাকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অন্যতম বড় হামলা উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, “রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে ৪০০টিরও বেশি আক্রমণাত্মক ড্রোন এবং ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ মোট ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আগ্রাসী রুশ বাহিনী। হামলায় আটজন ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছেন।”

এছাড়া অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও রেলওয়ে স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও টেলিগ্রাম পোস্টে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবারের হামলায় রুশ বাহিনী রাজধানী কিয়েভে দিনিপ্রো নদীর ওপর তিনটি সেতুকেও লক্ষ্যবস্তু করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনীয় সেতু লক্ষ্য করে এটিই রুশ বাহিনীর সবচেয়ে বড় হামলা। বৃহস্পতিবার রাতে রাজধানীজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর বাসিন্দারা মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন।

জেলেনস্কির অভিযোগ, চীনে যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীনের ত্রিপক্ষীয় বৈঠক ‘দুর্বল’ হওয়া এবং বিশ্বকে নতুন করে সাজানোর ক্ষেত্রে মস্কোর ব্যর্থতার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অত্যন্ত ‘প্রদর্শনমূলক’ কায়দায় এই হামলার নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, রাশিয়া ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং অত্যন্ত ধ্বংসাত্মক কৌশল অবলম্বন করেছে। জেলেনস্কির ভাষ্যমতে, রুশ বাহিনী কয়েকটি ধাপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রতিটি হামলার মাঝে ২০ থেকে ৩০ মিনিটের বিরতি রাখা হয়েছে, যাতে জরুরি কর্মীরা আগুন নেভানো, ধ্বংসস্তূপ পরিষ্কার করা বা প্রয়োজনীয় পরিষেবা পুনরুদ্ধারের কাজ সহজে করতে না পারেন।

পৃথক এক বার্তায় ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরগি কোরেৎস্কি জানিয়েছেন, নিহত আটজনের মধ্যে ছয়জন কিয়েভের এবং বাকি দুজন লভিভের একটি রেলওয়ে স্টেশনে প্রাণ হারিয়েছেন।

রুশ হামলায় কিয়েভের তিন সেতু ক্ষতিগ্রস্ত

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রুশ বাহিনীর হামলায় পোদিলস্কো-ভোসক্রে সেনস্কি, দারনিতস্কি এবং পিভদেনিয়ি— এই তিন সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনিপ্রো নদীর ওপর অবস্থিত এই সেতুগুলো রাজধানীর দুই প্রান্তকে সংযুক্ত করেছে। তিনি বাসিন্দাদের গাড়িতে করে কর্মস্থলে যাতায়াত না করার আহ্বান জানিয়েছেন।

যুদ্ধের আগে কিয়েভের ৩০ লাখ বাসিন্দার এক-তৃতীয়াংশেরও বেশি মানুষ দিনিপ্রো নদীর পূর্ব তীরে বসবাস করতেন। তাদের অধিকাংশ আবার কাজ করতেন পশ্চিম তীরে—অর্থাৎ নদীর ডান তীরের অংশে। কারণ কিয়েভের বেশিরভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কল-কারখানা এই ডান তীরে অবস্থিত।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ৮৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এগুলোর প্রায় সবগুলোই আটকে দিয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি অনির্দিষ্ট সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪০০টিরও বেশি আক্রমণকারী ড্রোন ব্যবহার করেছে।

বেশ কয়েকটি বিদ্যুৎ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করেছে রাশিয়া, যার জেরে ইউক্রেনজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, একটি পানি সরবরাহ স্থাপনায় হামলায় তিনজন কর্মী নিহত হয়েছেন এবং চারটি জেলায় পানির চাপ কমে গেছে। কিছু ভবনে সাময়িকভাবে পানি সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ও সরবরাহকারী প্রতিষ্ঠান উক্রেনার্গো লভিভ, জাকারপাতিয়া এবং ইভানো-ফ্রাঙ্কিভস্কের মতো পশ্চিমাঞ্চলগুলোতে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ (পাওয়ার কাট) করেছে। জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে, কিয়েভের পাঁচটি জেলার বাসিন্দারা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

রাষ্ট্রীয় রেলওয়ে অপারেটর ‘উক্রজালিজনিৎসিয়া’ জানিয়েছে, রুশ হামলায় বেশ কয়েকটি এলাকায় রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুতিনের প্রতিশোধের সতর্কবার্তার পরপরই এই হামলা

বৃহস্পতিবার ভোরের দিকে কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে সংযুক্তকারী ক্রিমিয়া সেতুতে হামলা করে ইউক্রেন। এটি ছিল সেতুটি লক্ষ্য করে গত ৪ দিনে তৃতীয়বার হামলা এবং এই হামলায় সেতুটির ক্ষয়ক্ষতিও হয়।

এই হামলার পর চীনের শেনঝেনে সফরত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোর প্রতিশোধ নেওয়ার হুশিয়ারি দেন। সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরেই ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী।

উল্লেখ্য কার্চ প্রণালীর ওপর নির্মিত ক্রিমিয়া সেতু ইউরোপের দীর্ঘতম সেতু এবং এটি পুতিনের রাশিয়ার একটি অন্যতম প্রতীক। ইউক্রেন বেশ কয়েক মাস ধরে রাশিয়ার লজিস্টিক বা সরবরাহ অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালিয়ে আসছে।

জেলেনস্কি বলেছেন, ক্রিমিয়া সেতু লক্ষ্য করে পরিচালিত হামলাগুলো ছিল ইউক্রেনের বিভিন্ন অবকাঠামো—যার মধ্যে সেতুও অন্তর্ভুক্ত—তার ওপর রাশিয়ার হামলারই পাল্টা জবাব।

সূত্র : এএফপি, ইন্ডিয়া টুডে



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews