অগ্রগতি ব্যাহত করতে ফের ‘দুর্বৃত্তায়নের রাজনীতি’ শুরু হয়েছে: অর্থমন্ত্রী
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত করতে আবার ‘দুর্বৃত্তায়নের রাজনীতি’ শুরু হয়েছে বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত করতে আবার ‘দুর্বৃত্তায়নের রাজনীতি’ শুরু হয়েছে বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, বিগত দিনে দুর্বৃত্তায়নের মাধ্যমে লুটপাট করা হয়েছে, যার মাশুল সবাইকে দিতে হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী বক্তব্য রাখছিলেন।
বাংলাদেশ ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ হবে, এমন আশা প্রকাশ করে তিনি বলেন, সরকার সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা লক্ষ্য করছি যে অগ্রগতির দিকে আমরা যাচ্ছি, উন্নয়নে যে নীতিমালা আমরা দিয়েছি, সেটাকে ব্যাহত করার জন্য দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু হয়েছে। এবং এই দুর্বৃত্তরা বিগত দিনে তাদের দুর্বৃত্তায়নের মাধ্যমে বাংলাদেশকে লুটপাট করে গেছে। সেই লুটপাটের মাশুল আমাদের সবাইকে এখনো দিতে হচ্ছে। তারা এখন চায় না, বাংলাদেশ উন্নয়নের দিকে যাক। তারা চায় না, বাংলাদেশ উন্নয়নের শীর্ষে পৌঁছুক। তারা চায় না, বাংলাদেশে ট্রিলিয়ন ডলার ইকোনমি সার্থকভাবে জনগণের স্বার্থে বাস্তবায়িত হোক।”
ব্যবসায়ীদের উদ্দেশে আমির খসরু বলেন, “এটা সরকারের একার দায়িত্ব না। দেশের অর্থনৈতিক উন্নয়নে যার যার অবস্থান থেকে সকলের একটা ভূমিকা আছে। এই যে দুর্বৃত্তরা, যারা আজকে দেশের অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তাদেরকে সকলে মিলে প্রতিহত করতে হবে।
“সরকার করবে, রাজনীতিবিদরা করবে, ব্যবসায়ীরা করবে। কারণ এগুলো সকলের স্বার্থে। এটা খালি সরকারের স্বার্থে না, বাংলাদেশের প্রতিটি মানুষের স্বার্থে অর্থনৈতিকে এগিয়ে যেতে হবে।”
বিগত দিনে দেশের অর্থনীতি কিছু লোকের হাতে পুঞ্জীভূত ছিল তুলে ধরে তিনি বলেন, সরকার সে অবস্থা থেকে বের হয়ে আসতে চাচ্ছে।
অর্থনীতির সুফল দেশের প্রতিটি মানুষ ভোগ করতে হলে দেশকে স্থিতিশীল রাখার বিষয়ে জোর দিয়েছেন অর্থমন্ত্রী।
“স্থিতিশীল থাকলে অর্থনৈতিকভাবে আমরা টেকঅফ করতে পারব। এই সরকারের যে পরিকল্পনা, আমরা শুধু যদি স্থিতিশীল রাখতে পারি, পাঁচ বছর শেষে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেখানে যাবে, আমরা যে প্রত্যেকের জন্য কর্মসংস্থানের কথা বলছি, ব্যবসা বাণিজ্যের কথা বলছি, আমরা সফলভাবে সেটা পূরণ করতে পারব।”
Image
চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রামের সম্ভাবনাকে পরিপূর্ণ রূপ দিতে প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থন নিয়ে পরিকল্পনা করা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, “উনি চাচ্ছেন চট্টগ্রামের সম্ভাবনাকে সফলভাবে যেন কাজে লাগাতে পারি।
“এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সাথে আমরা ৮০ বিলিয়ন ডলারের একটি ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করেছি। এরমধ্যে চট্টগ্রামের হিস্যায় অনেক বেশি কিন্তু।”
তিনি বলেন, চট্টগ্রামে লজিস্টিক সেন্টার ও বিমানবন্দর করার ক্ষেত্রে এডিবির সমর্থন ও অর্থায়ন আছে। এছাড়া চট্টগ্রামে চিকিৎসাসেবা নগরী (হেলথ সিটি) গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
একটি ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের’ মাধ্যমে বিশ্বব্যাংক, আইএমএফ, জাইকা, কোরিয়ান, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাংক-সকলের সঙ্গে মিলে বাংলাদেশের আগামীর অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে, বলেন অর্থমন্ত্রী।
শুধু চট্টগ্রাম বা বাংলাদেশের নয়, সমস্ত অঞ্চলের হাব হিসেবে চট্টগ্রামকে চিন্তা করছেন তুলে ধরে তিনি বলেন, “চট্টগ্রামের সবগুলো বন্দর প্রাইভেট সেক্টরে চলে যাচ্ছে, আপনারা জানেন। এটার এফিসিয়েন্সি গ্লোবাল স্ট্যান্ডার্ডে যদি যেতে হয়, প্রাইভেট সেক্টর পরিচালিত না হলে এফিসিয়েন্সি লেভেলে যেতে পারবে না।”
চট্টগ্রাম শাহ আমনত আন্তর্জাতিক বিমানবন্দরকে সম্প্রসারণ শুধু নয়, এখানে কার্গো ভিলেজ হবে, এ কথা তুলে ধরে আমির খসরু বলেন, “চট্টগ্রাম বন্দর শুধু লজিস্টিক হাব হলে হবে না, চট্টগ্রাম এয়ারপোর্টকেও লজিস্টিক হাব হতে হবে।”
গভীর সমুদ্র বন্দরের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “আমরা গভীর সমুদ্র বন্দরের দিকে যাচ্ছি। মহেশখালীতে, আরেকটা খুলনাতে হবে। যেখানে ১৫-২০ মিটার ড্রাফট আছে সেখানে গভীর বন্দর হবে।
“যদি এনার্জিতে স্বয়ংসম্পূর্ণ না হয়, তাহলে মিল কারখানা ব্যবসা চলবে না। চট্টগ্রাম ও খুলনায় দুটি এনার্জি হাব হবে।”
Image
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩২তম চট্টগ্রাম আর্ন্তজাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারটির সাবেক সভাপতি আলী আহমেদ।
সেখানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান, চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক, মেলা কমিটির চেয়ারম্যান এস এম সাইফুল আলম, চেম্বারের সহ সভাপতি মশিউল আলম স্বপন ও আমজাদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা আবুল হাশেম বক্কর, সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন ও চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মোহাম্মদ তাফছির আহদেদ ভূঁঞা।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

