1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শাহরুখের সঙ্গে তুলনাকে চাপ নয়, প্রশংসা মনে করেন আরিয়ান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



শাহরুখের সঙ্গে তুলনাকে চাপ নয়, প্রশংসা মনে করেন আরিয়ান

শাহরুখ খানের সঙ্গে চেহারা ও কথা বলার ধরনে তুলনাকে চাপ নয়, প্রশংসা হিসেবে দেখেন ছেলে আরিয়ান খান। টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

বিনোদন

বিনোদন ডেস্ক


কৃতি বাবার সঙ্গে ছেলের তুলনা করার ঘটনা সমাজে নতুন নয়। যে কারণে অভিষেক বচ্চনকে কম তিক্ততা পোহাতে হয়নি। একই ধরনের ঘটনা ঘটে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের সঙ্গেও।

যদিও বাবার মতো পর্দার সামনে কাজ করেন না আরিয়ান। বরং পরিচালনায় নিজের জন্য জায়গা তৈরি করার চেষ্টা করছেন তিনি। তবুও বিভিন্ন সময়ে চেহারা ও কথা বলার ধরনে শাহরুখের সঙ্গে তুলনা করা হয় আরিয়ানকে।

তবে এমন তুলনায় আরিয়ান বিরক্ত নন বলে জানিয়েছেন। তার কথায়, এই তুলনাকে তিনি চাপ হিসেবে দেখেন না, বরং প্রশংসা হিসেবেই নেন।

টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন আরিয়ান। এই ম্যাগাজিনে ‘ভারতের পরবর্তী ১০০ জন’ উদীয়মান তারকার তালিকা প্রকাশ করা হয়েছে। ভারতের ব্যবসা, বিনোদন, বিজ্ঞান, খেলাধুলা এবং জনহিতকর কাজে অবদান রাখা উদীয়মান ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়েছে এই তালিকায়। সেখানে নাম লিখিয়েছেন আরিয়ান।

সাক্ষাৎকারে বাবার সঙ্গে তুলনা প্রসঙ্গে আরিয়ান বলেন, “সবার সঙ্গেই বাবার তুলনা হয়। তাদের মধ্যে আমিও থাকলে ক্ষতি কী? নম্বর ওয়য়ান মানুষের সঙ্গে আমার তুলনা হলে, সেটা আমি প্রশংসা হিসেবেই নেব। তার তুলনা নেই।”

নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে পরিচালনায় অভিষেক হয়েছে আরিয়ানের। সিরিজটি প্রকাশের পর প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ। রাজনীতিক শশী থারুরের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন তিনি। তবে শুধু প্রশংসাই নয়, অনেকের কাছ থেকে সমালোচনাও শুনতে হয়েছে তাকে।

এ ছাড়া ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তির পর একটি বিতর্কেও জড়িয়েছিল। সিরিজটির প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে মানহানির মামলা করেন আয়কর বিভাগের কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। তার অভিযোগ ছিল, সিরিজে নেতিবাচকভাবে উপস্থাপন করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।

এই তরুণ পরিচালক এখন ব্যস্ত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় মৌসুম নির্মাণ নিয়ে।

‘দ্য ব্যাডস অব বলিউড’-এ আরিয়ান মজাচ্ছলে হিন্দি সিনেমার জগতের নানা বিষয় তুলে ধরেন।

কাজের ধরন ও অনুপ্রেরণা জানতে চাওয়া হলে আরিয়ান বলেন, “কোনো ভাবনাকে বাস্তবে রূপ দিতে ভালোবাসি। ঘটনা বা গল্পকে কাগজের খসড়া থেকে পর্দায় তুলে ধরার মধ্যেই সব কারসাজি। পুরো প্রক্রিয়াটি আমার পছন্দ।”

সিনেমা নির্মাণের ক্ষেত্রে একই গল্পকে নিজস্ব আঙ্গিকে ব্যতিক্রম করে তোলার ওপর জোর দেন তিনি।

আরিয়ানের কথায়, কীভাবে নতুনত্ব আনা হবে, গল্পের মোড় ঘুরিয়ে ভিন্ন আঙ্গিকে কীভাবে উপস্থাপন করা যায়, সেই বৈচিত্র্য আনাই সিনেমা তৈরির আসল কথা।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews