1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :

রোমাঞ্চ-দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে ঢাকায় বসছে ব্যানফ চলচ্চিত্র উৎসব

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



রোমাঞ্চ-দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে ঢাকায় বসছে ব্যানফ চলচ্চিত্র উৎসব

রোমাঞ্চকর অভিযান ও আউটডোর কার্যক্রমভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, পুরস্কার প্রদান এবং বই প্রকাশনার মধ্য দিয়ে ঢাকায় শুরু হচ্ছে ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল।

বিনোদন

বিনোদন প্রতিবেদক


রোমাঞ্চ আর দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে ঢাকায় ফের পর্দা উঠছে ‘ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যালের’।

আগামী শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে শুরু হবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

এক বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে বিদেশি সিনেমা দেখানোর পাশাপাশি ‘রয়েল বেঙ্গল টাইগার অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড’ প্রদান এবং অ্যাডভেঞ্চারবিষয়ক বই প্রকাশনার মতো বিশেষ আয়োজন থাকছে।

এবারের আসরে শ্বাসরুদ্ধকর দুঃসাহসিক অভিযান, পর্বতারোহণ, ট্রেইল-রানিং, সাইক্লিং ও স্কিইংবিষয়ক বেশ কয়েকটি বিশ্বখ্যাত চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এর মধ্যে আছে ট্রেইল-রানিং নিয়ে নির্মিত যুক্তরাষ্ট্রের সিনেমা ‘দ্য ফিনিশার: জেসমিন প্যারিস অ্যান্ড দ্য বার্কলে ম্যারাথন্স’, জশ লয়েলের বিগ ওয়াল ক্লাইম্বিংবিষয়ক সিনেমা ‘রিল রক: রাইডার্স অন দ্য স্টর্ম’, ফ্রান্সের রোমাঞ্চকর বাইকিং অ্যাডভেঞ্চার ‘ম্যান্ডালা’ এবং স্কিইং নিয়ে কানাডিয়ান ছবি ‘কোল্ড কলস’।

দেশে অ্যাডভেঞ্চার ও আউটডোর কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দিতে এবারের উৎসবে প্রথমবারের মতো দেওয়া হবে ‘রয়েল বেঙ্গল টাইগার অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড’।

এ ছাড়া একই মঞ্চে প্রকাশিত হবে এন্ডুরেন্স অ্যাথলেট মোহাম্মদ শামসুজ্জামান আরাফাতের আলোকচিত্রনির্ভর কফি-টেবিল বই ‘এনডিয়র—চেজিং দ্য ইম্পসিবল’।

আয়রনম্যান প্রতিযোগিতা, বোস্টন ও বার্লিন ম্যারাথন, ভুটানের স্নোম্যান রেস এবং বাংলা চ্যানেল সাঁতারসহ আরাফাতের নানা রোমাঞ্চকর অভিযানের গল্প ও ছবি স্থান পেয়েছে বইটিতে।

কানাডার ব্যানফে অনুষ্ঠিত মূল উৎসব থেকে নির্বাচিত চলচ্চিত্র নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করা হয় এই ওয়ার্ল্ড ট্যুর। ২০১০ সাল থেকে বাংলাদেশে উৎসবটির আয়োজন করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ।

উৎসবটি সবার জন্য উন্মুক্ত হলেও আসন সীমিত হওয়ায় আগ্রহীদের অনলাইনে আগাম নিবন্ধন করতে হবে।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews