1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এবার পাল্টা আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। মানহানির অভিযোগে সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মামলা করেছেন এই অভিনেত্রী।

গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন তানজিন তিশা। বর্তমানে মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার বিষয়ে জানতে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তাঁর আইনজীবী কথা বলবেন। পরে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রীর আইনজীবী মো. জসীমউদ্দীন। তিনি জানান, গত ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তিশা।

মামলায় সানায়্যা আনাম ওয়াফিকাহকে এক নম্বর এবং ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরাকে দুই নম্বর আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য করার পাশাপাশি মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন ফাতেমা তুজ জোহরা। এতে তাঁর সম্মানহানি হয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই দুইজনের বিরুদ্ধে আদালতে আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews