1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ

জলবায়ু ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


জলবায়ু ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রশংসা করে আইসিজের রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ আরও জোরদার করতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন শামা ওবায়েদ।

এসময় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওই রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে কপ-৩১ সম্মেলনের সময় দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ এবং সেগুলোকে কীভাবে কার্যকর সহযোগিতায় রূপ দেয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়।

এসময় ব্রিটিশ হাইকমিশনার জানান, কপ-৩১ সম্মেলনে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) একটি নতুন ব্যবস্থার আওতায় যুক্তরাজ্য প্রথমবারের মতো ৪০০ মিলিয়ন পাউন্ড অবদান রেখেছে। এ ব্যবস্থার লক্ষ্য হলো পরিচ্ছন্ন জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো।

এসময় জলবায়ু বিনিয়োগের অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ আনার বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

এছাড়া আগাম সতর্কীকরণ ব্যবস্থা, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পাটের মতো পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার ও প্রসার নিয়েও দুই পক্ষ আলোচনা করে।

একইসঙ্গে সৃজনশীল অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা সম্প্রসারণে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বাংলাদেশ জার্নাল/সিএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews