1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

জাল ফেলে উদ্ধার হলো নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে বন্ধুদের সাথে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে সাগর হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামসংলগ্ন খোলপেটুয়া নদীতে ঘটনাটি ঘটে। পরবর্তীতে সাড়ে ১১ টার সময় খবর পেয়ে স্থানীয় জেলে ও বাসিন্দারা তার মরদেহ নদী থেকে উদ্ধার করেন। নিহত সাগর হোসেন নাপিতখালী গ্রামের কবিরুল হাওলাদারের বড় ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে তিন বন্ধুর সঙ্গে খোলপেটুয়া নদীতে গোসল করতে নামে সাগর। একপর্যায়ে বন্ধুদের কাছ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে নদীতে ডুব দেওয়ার পর আর পানির ওপরে ভেসে ওঠেনি সে। দীর্ঘক্ষণ সাগরকে দেখতে না পেয়ে তার বন্ধুরা চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয় জেলে ও বাসিন্দারা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে জাল ফেলে নদী থেকে সাগরের নিথর দেহ উদ্ধার করা হয়।

এদিকে সাগরের ছোট ভাই সাত্তার জানায়, পানি দেখলে সাগরের আগে থেকেই খিঁচুনির মতো শারীরিক সমস্যা হতো। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এবং তিনি বলেন, অন্য এক সন্তানের অসুস্থতার কারণে সাগরের বাবা কবিরুল হাওলাদার ও তার মা বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন। এর মধ্যেই বড় ছেলেকে হারানোর ঘটনায় পরিবারটির ওপর শোকের ছায়া নেমে এসেছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews