1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী আজ স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ বছর চলে গেলো, এখনও কিছুই পেলাম না চারদফা দাবিতে চট্টগ্রামে এনসিপি'র বিক্ষোভ মিছিল ও সমাবেশ ক্ষমতায় টিকে থাকতেই কি ইরানে নতুন হামলার তোড়জোড় নেতানিয়াহুর? ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ দুই রোগীরই মৃত্যু স্যামসাং ফোনের বিশেষ সুবিধা, প্রতি মাসে খালি হবে ৫ জিবি স্টোরেজ Zelensky urges four-way peace talks with Russia, Europe and US 'as soon as possible' দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুধিনী মান্দাকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দিলেন ডেপুটি স্পিকার

নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


শেরপুরের নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ যুবলীগকর্মী রকিব হোসেন (৩১) ও শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন স্বাধীনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদেরকে শেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশীকুড়া গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রকিব হোসেন পলাশীকুড়া গ্রামের মৃত আবুল কালাম আজাদ (ইন্তাজ আর্মি) এর ছেলে। অপরদিকে রাকিব হোসেন স্বাধীন উপজেলার আন্ধারুপাড়া বারমারী বাজার এলাকার মৃত সাবিজল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে বারমারী বাজারের পশ্চিম দিকে পলাশীকুড়া গ্রামে রকিব হোসেনের বাড়িতে অভিযান চালায় নালিতাবাড়ী থানা পুলিশ। রাত আনুমানিক দেড়টার দিকে পরিচালিত ওই অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে রকিব হোসেন ও রাকিব হোসেন স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে রোববার আদালতে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মাদক কারবারি রকিব ও স্বাধীনকে গ্রেপ্তারের পর মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews