থানা পুলিশ বিশেষ অভিযানে নিয়মিত মামলায় শার্শার নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা বিপুলকে আটক করেছে। তিনি এলাকায় সৎ ও নিষ্ঠাবান চেয়ারম্যান হিসাবে পরিচিত।
পুলিশ জানায়, থানা পুলিশের এসআই জাহিদুল আলম সঙ্গীয় ফোর্স মঙ্গলবার নিজামপুর এলাকা হতে বিপুলকে আটক করে। তিনি শার্শা থানা মামলা নং -২৩, তারিখ- ১৯ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-৩০২, তারিখ-১৯ সেপ্টেম্বর, ২০২৬; ধারা- 15(3)/25D, The Special Powers Act, 1974; তৎসহ 3/4/6, The Explosive Substances Act, 1908 এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী।
পুলিশ রাত ১০টা ২৮ মিনিটে এক বিজ্ঞপ্তিতে জানান, আসামীকে অদ্য ২৪/১১/২০২৬ তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একই সাথে থানা এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত আছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক।