1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শরিষা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইউনুস হোসেন (৪০) কে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১টার দিকে পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামে তাঁর নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোঃ ইউনুস হোসেন পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। তিনি শরিষা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশের দাবি। পাংশা থানার ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর দায়ের করা ৫ নম্বর মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এতে দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(১) ও ১৫(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম মঙ্গলবার রাত ৮ টায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews