1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

গোপন ভোটের মাধ্যমে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তিন বছর আগে নির্ধারিত বর্তমান ন্যূনতম……..

বাংলাদেশ

প্রতিবেদক


টানা ১২ ঘণ্টার দীর্ঘ বৈঠক এবং সবশেষে গোপন ভোটের মাধ্যমে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তিন বছর আগে নির্ধারিত বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে নতুন এই কাঠামো চূড়ান্ত করা হলো।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন দুপুর ২টায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়ে চলে রাত ২টা পর্যন্ত। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার ঘোষণা দেন।

বোর্ড সূত্রে জানা গেছে, ওপরের তিনটি গ্রেডের মজুরি নিয়ে সদস্যরা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছালেও সর্বনিম্ন গ্রেড বা গ্রেড-৪-এর মজুরি নিয়ে মতভেদ দেখা দেয়। পরে বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫-এর ১২৯(১) ধারা অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। এতে বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং বাকি দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

নতুন এই মজুরি কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বা গ্রেড-৪-এ মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। এ ছাড়া গ্রেড-৩-এ নিম্নতম মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে।

ব্রিফিংয়ে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, “সর্বসম্মতিক্রমে আমরা গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছি। তবে সর্বনিম্ন গ্রেড-৪-এর ক্ষেত্রে সবাই একমত হতে না পারায় শ্রম বিধিমালা অনুযায়ী গোপন ভোটের ব্যবস্থা করা হয়। সেখানে চারটি ভোট ১৭ হাজার টাকার পক্ষে পড়ায় এই অঙ্কটিই চূড়ান্ত করা হয়েছে।”

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের ঘোষণা দেওয়া হলেও সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত ছিল। ৯ নভেম্বর দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকার প্রস্তাব দিয়েছিল এবং ২৩ নভেম্বর তৃতীয় বৈঠকে মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা (পরবর্তীতে সংশোধিত ১৫ হাজার ৮০০ টাকা) প্রস্তাব করে।

এর আগে সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হয়েছিল, যা সে বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। নিয়ম অনুযায়ী, চলতি নভেম্বরে সেই কাঠামোর মেয়াদ শেষ হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews