রংপুর পলিটেকনিকে শিক্ষার্থী-বহিরাগত পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৫
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র
শিক্ষা
প্রতিনিধি
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে শুরু হওয়া এই উত্তেজনা রাত সাড়ে ১১টা পর্যন্ত চলতে থাকে। তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এক নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাঁরা অধ্যক্ষকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে বিকেলেই পদত্যাগপত্র জমা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তিনি।
শিক্ষার্থীদের অভিযোগ, রাত ৮টার দিকে একদল বহিরাগত ছাত্রদলের পরিচয় ও দলীয় স্লোগান দিয়ে ক্যাম্পাসের দিকে এগিয়ে আসে। এ সময় ক্যাম্পাসের ভেতরে ও সামনে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হন। পরে ভেতরে থাকা শিক্ষার্থীরা মূল ফটকে জড়ো হলে বহিরাগতরা পিছু হটে।
শিক্ষার্থীদের দাবি, পদত্যাগ করে ক্যাম্পাস ছাড়ার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষের উসকানিতেই বহিরাগতরা এই হামলা চালিয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থী রাইসুল ইসলাম বলেন, “বিনা উসকানিতে বহিরাগতরা আমাদের ওপর হামলা করেছে। অধ্যক্ষই তাদের পাঠিয়েছেন। আমাদের আন্দোলন তো বহিরাগতদের বিরুদ্ধে নয়। আমরা ক্যাম্পাসে নিজেদের নিরাপত্তা চাই এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
এদিকে, নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মাহফুজার রহমান জানান, শিক্ষার্থীরা বর্তমানে ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন এবং পুলিশ বাইরে সতর্ক পাহারায় রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

