1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের মাহির গ্রামীণ ব্যাংকে আগুন: আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তির আহ্বান নাহিদের  হিমেল বাতাসে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে হাতে ১৪ ঘণ্টা, তবু কেন বিমানবন্দর ছেড়ে শহর ঘোরা যাবে না? পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, ডিসেম্বর থেকে কার্যকর সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু চার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সাবাহর মাঠে বার্সেলোনা আগ্নেয়গিরির লাভার বুকে রহস্যময় ‘গাছের সমুদ্র’! রায়ের পাঁচ দিন পরই মিয়ানমারে ফেরত যাচ্ছে ৬৫০০ রোহিঙ্গা, ঘোষণা মালয়েশিয়ার রংপুর পলিটেকনিকে শিক্ষার্থী-বহিরাগত পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৫

হিমেল বাতাসে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



হিমেল বাতাসে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে

হিমেল বাতাসের দাপটে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি। রাতভর বয়ে চলা ঠান্ডা বাতাসে ভোর ও সকালের দিকে শীতের তীব্রতা বেশি টের পাওয়া যাচ্ছে। সকালে সূর্যের দেখা………..

বাংলাদেশ

প্রতিনিধি


উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসের দাপটে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি। রাতভর বয়ে চলা ঠান্ডা বাতাসে ভোর ও সকালের দিকে শীতের তীব্রতা বেশি টের পাওয়া যাচ্ছে। সকালে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল হাওয়ার কারণে ঠান্ডার প্রকোপ কমছে না। আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ডের সময় বাতাসে আর্দ্রতার (জলীয় বাষ্প) পরিমাণ ছিল শতভাগ। এর আগে গতকাল মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, রাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা থাকলেও সকাল হতেই রোদের দেখা মিলেছে। তবে হিমেল বাতাস অব্যাহত থাকায় সকালে কাজে বের হওয়া শ্রমজীবী ও দিনমজুরদের বেশ ঠান্ডার মধ্যেই চলাচল করতে হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লে কিছুটা স্বস্তি মিলছে স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীত নামতে শুরু করছে। হাড়িভাসা এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, “কয়েক দিন ধরে সন্ধ্যা হলেই ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতভর হিমেল বাতাসের কারণে ভোর ও সকালে শীত বেশি লাগে। সকালে রোদ উঠলেও বাতাসের কারণে ঠান্ডা কমছে না।”

আরেক বাসিন্দা আসাদুল ইসলাম জানান, সকালে রোদ ওঠায় দিনের বেলায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে, তবে রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস বইছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews