1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

রিকশা বন্ধ নয়, চালকদের জীবিকা রেখেই শৃঙ্খলা আনার তাগিদ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



রিকশা বন্ধ নয়, চালকদের জীবিকা রেখেই শৃঙ্খলা আনার তাগিদ

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় কেবল যানবাহন নিয়ন্ত্রণ নয়; চালক, মালিক, গ্যারেজ পরিচালনাকারী, মেরামতকর্মী ও যাত্রীদের জীবন-জীবিকার বিষয়টিও বিবেচনায় নেওয়ার তাগিদ দিয়েছে ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)।

সংস্থা দুটি বলছে, এ খাতের সমস্যার সমাধানে চালকদের জীবিকা ও সড়ক নিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখতে হবে। এ জন্য হঠাৎ করে রিকশা বন্ধ না করে তিন থেকে চার বছরের একটি রূপান্তর পরিকল্পনা নেওয়া প্রয়োজন।

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাটারিচালিত রিকশা: জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক টেকসই রূপান্তর’ শীর্ষক নীতি আলোচনায় এসব তাগিদ দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক ও আর্থসামাজিক বাস্তবতা’ শীর্ষক গবেষণার ফলাফল ও সংশ্লিষ্ট পলিসি ব্রিফ উপস্থাপন করা হয়। ঢাকা ও বরিশালের ৪৫০ জন ব্যাটারিচালিত রিকশাচালকের ওপর জরিপ এবং বিভিন্ন অংশীজনের অভিজ্ঞতার ভিত্তিতে গবেষণাটি করা হয়।

গবেষণায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৯৫ দশমিক ৬ শতাংশ চালকের কোনো লাইসেন্স বা অনুমতিপত্র নেই। ৭৮ দশমিক ২ শতাংশ চালক ভাড়ায় রিকশা চালান। তাদের আয়ের গড়ে ৩৮ দশমিক ৬ শতাংশ রিকশার ভাড়া বাবদ ব্যয় হয়।

আয় বন্ধ হয়ে গেলে ৬২ দশমিক ৯ শতাংশ চালক এক সপ্তাহও পরিবারের খরচ চালাতে পারবেন না। জরিপের আগের এক মাসে ২৬ দশমিক ৭ শতাংশ চালক অন্তত একবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

গবেষণায় বলা হয়, রিকশা ভাড়া, চার্জিং, ব্যাটারি পরিবর্তন, মেরামত, ঋণ ও আপদকালীন সহায়তার জন্য চালকেরা গ্যারেজের ওপর নির্ভরশীল। তবে অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার, সরকারি জায়গায় গ্যারেজ পরিচালনা এবং লেড-অ্যাসিড ব্যাটারির অনানুষ্ঠানিক উৎপাদন ও পুনর্ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।

২০২৬ সালে স্থানীয় সরকার বিভাগের প্রণীত ‘তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা’ এ খাতের স্বীকৃতি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার পথে অগ্রগতি হলেও এর কার্যকর বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ বলে গবেষণায় বলা হয়।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, অনানুষ্ঠানিক খাতের কর্মীদের কথা নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছায় না। চালকদের বাস্তবতা বিবেচনায় নিয়ে ‘জাস্ট ট্রানজিশন’ বা ন্যায্য রূপান্তরের মাধ্যমে এ খাতের সমস্যার সমাধান করতে হবে।

তিনি তিন থেকে চার বছরের একটি রূপান্তর পরিকল্পনা তৈরির আহ্বান জানান।

আসিফ সালেহ্ বলেন, রিকশাচালক ও হকারসহ অনানুষ্ঠানিক খাতের শ্রমিকেরা প্রতিদিন জরিমানা, চাঁদা ও নানা অনানুষ্ঠানিক খরচ দেন। কিন্তু বিনিময়ে তারা কোনো স্বীকৃতি বা সুরক্ষা পান না। এসব অর্থ রাষ্ট্রীয় কোষাগারে না গিয়ে স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে যায়।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা, মশা কিংবা আবর্জনার মতো নগরের সমস্যাগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত। বিচ্ছিন্নভাবে এসব সমস্যার সমাধান সম্ভব নয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, আমরা অটোরিকশা বা রিকশাওয়ালাদের বিপক্ষে নই; তাদের জীবন-জীবিকার অধিকারও রক্ষা করতে হবে। তবে নিয়মের মধ্যে থাকলে জবাবদিহির জায়গা তৈরি হবে এবং আমরা তাদের ভালোভাবে সহযোগিতা করতে পারব।

বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, ঝুঁকিপূর্ণ জীবিকায় থাকা রিকশাচালকেরা দুর্ঘটনা বা হয়রানির শিকার হলে আবার দারিদ্র্যে পড়ে যেতে পারেন। তাদের নাগরিক হিসেবে বিবেচনায় নিয়ে ন্যায্য ও সহজ রূপান্তরের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ জার্নাল/সিএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews