বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪ দেশ ও অঞ্চলের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে চীনের ওপর। ভিয়েতনামের ওপর দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ শতাংশ এবং অন্যান্য ১২টি দেশ ও অঞ্চলের দেশগুলোর ওপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
আন্তর্জাতিক
জার্নাল ডেস্ক

বুধবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে বিবিসি লিখেছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির অংশ হিসেবে নতুন করে একগুচ্ছ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের করা আমদানি পণ্যের ওপর এই শুল্কারোপ করা হয়েছে, যা দেশটির বড় বাণিজ্যিক অংশীদারদের ওপর প্রভাব ফেলবে।
গত মার্চে হোয়াইট হাউজ অন্যান্য দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড ও নীতিমালা নিয়ে তদন্ত শুরু করে। এরপর পরিপ্রেক্ষিতেই নতুন শুল্ক আরোপ করা হল। এর আগে ট্রাম্পের পূর্বঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করে তা আটকে দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট।
নতুন করে আরোপ করা শুল্কের হার কিছু দেশের ক্ষেত্রে কমে আসবে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকটি দেশের সঙ্গে শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণে সমঝোতা করেছেন।
নতুন শুল্ক আরোপ করা দেশগুলোর তালিকায় রয়েছে- বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপান।
মার্কিন বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’ অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক কর্মকাণ্ড তদন্তের মাধ্যমে এই নতুন শুল্কারোপ করা হয়েছে। এই ধারায় তদন্তে মূলত বিদেশি সরকারগুলোর আচরণ ও নীতিমালা পর্যালোচনা করা হয়। দেশগুলোর সঙ্গে নীতি বা কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থের ওপর অন্যায্যভাবে প্রভাব ফেলছে কি না, সেটি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হয়।
প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বারবার শুল্ক আরোপের হুমকি ও শুল্ক আরোপ করেছেন। তার এই নীতি যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্পকে শক্তিশালী করবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();